Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • যদি দখিন দার এর চৌকাঠে
    হেলান দিয়ে এলো চুলে দাড়াও কখনও।
    একটা দমকা হাওয়ার ঝোকা যেনো তোমার
    ঠোঁটে, নাকে, কপালের উপরে পরে থাকা
    চুলগুলো উড়িয়ে দিয়ে
    তোমার চিবুকের উপরের কণ্ঠনালীর উচু গ্রীবার
    উদ্ধত হাড় দুখানি আর মধ্যিখানে একটু নিচু হয়ে
    একটি কুচকুচে ছোট্ট কালো তিল।
    নীলাকাশ কালো হয়ে গেলে
    যেমন থাকে চাঁদের উপস্থিতি।
    ওই যে,
    দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া তোমার কপালের উপরে চুলগুলো_
    তোমার ঐ বজ্র কঠিন শাসনে আটকে রাখা
    ঢেকে রাখা সেই চাঁদের মতো তিলখানা_
    এমনকি তোমার উদ্ধত গ্রীবার উচু হাড়_
    সবই তোমার অন্তঃস্থলের আবাসন থেকে
    উচ্চ কন্ঠে জানান দেবে 
    আমার অদৃশ্য অবস্থানের কথা। 
    দমকা হাওয়া হয়ে তোমার চুলের মিষ্টি সুবাস নিঃশ্বাস ভরে নেবার কথা।
    বাতাস হয়ে তোমার গ্রীবা ছুয়ে যাওয়া আমারই গরম নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠবে তুমি। 
    দমকা ঝড়ো হাওয়া হয়ে টুক করে তোমার কণ্ঠনালীর নিচের তিলটাকে চুমু দিয়ে যাবার কথা।
    তোমার শরীরের মাতাল করা সুগন্ধ..
    লম্বা নিঃশ্বাসে প্রাণভরে নিজের অভ্যন্তরে
    নিয়ে নেয়ার কথা।
    চোখের কোনে জোড়া তিলের সৌন্দর্য টা দেখবার 
    একমাত্র অধিকারী এই অদৃশ্য আমি।
    অস্পৃশ্য জীবন্মৃত এই আমি।
    মিশে আছি তোমার প্রতিটি মুহূর্তেরও
    মুহূর্তগুলোতে।
    আমৃত্যু মিশেই থাকবো আমি
    তোমারই ছায়া সঙ্গী হয়ে…
    তোমাতেই এক হয়ে গিয়ে।

    বিদ্রোহী আমি তুমিহীনা
    আমারই শহরে

    1
    2 Comments
    • আপনার কবিতাটি একটি বিশেষ ধরনের প্রেমের প্রকাশ—যা শারীরিক দূরত্বের ঊর্ধ্বে, এক অদৃশ্য সত্তা হিসেবে প্রিয়জনের অস্তিত্বের গভীরে মিশে থাকে।

I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar