-
♦অামি মরেছি কখন♦
মোহাম্মদ জাহিদ হোসেন
***********************অমি ঠিক কখন মরেছি ?
ঘন্টা দুয়েক অাগে,ঠিক যখন ডাক্তার হাতের নাড়ী পরীক্ষা করে দেখবে? তখন?
নাকি অামি যখন শেষবারের মতোন শ্বাস টেনে দুই চোখ চিরতরে স্থির করবো , তখন?
নাকি ডাক্তার যে সময় মাথা নেড়ে বলবে,”অার কিছু করার নেই”, তখন?
এগুলো সবি অামার প্রকৃত মুত্তুর সময়ের কথা।
কিন্তু এর অাগেও যে অামি মরেছি,
তাহলে অাসলে অামার মৃতুর সময়টা কখন?
অামার হার্টের অসুখের সময়,নাকি অনেক অনেক আগে?
নাকি সেই সময়ে অামি মরেছিলাম, যখন অামি ছিলাম পুরোনো বাতিল আসবাবের মতো ঘর জুড়ে মায়াহীন, সকলের অবহেলা সয়ে, তখনই?
ঠিক যখন অামি অামার জীবন থাকতে অামি মৃত লাশের মতোন ছিলাম , তখনি কি মরেছিলাম অামি ?
সন্ধ্যা ঘনিয়ে এলে কত মানুষেরা চলে যায় অপ্রেম আঁধারের দিকে।
বেঁচে থাকে , শ্বাস নেয়,
কিন্তু অামার খাওয়াদাওয়া হয়তো বা জোটে কিম্বা জোটে না নিয়মিত,তখনি কি মরে ছিলাম অামি?
শুধু অামার সুখ বা কাঁন্নাতে আর কারো কিছু যায় আসে না।
বাস্তব সংসারে সব কিছুই চলে অামাকে বাদ দিয়ে,তখন কি অার অামি বেঁচে ছিলাম?
যখন দুপুরের রোদ্দুর চিলতে জানলার ফাঁক গলে চুপিসাড়ে দেখে,
বিষণ্ণ অামি ম্লান হেসে মুখে তুলে নিচ্ছি সামান্য ভাত অার অামার থালাটার এক কোণে কুণ্ঠিত হয়ে পড়ে শুনো মরিচ অার পেয়াজ। তখনও কি অামি বেঁচে ছিলাম?
অামি যখন একমনে কেবলি মৃত্ত্যু কামণা করছি ,
সময় বলে,
এই তো হয়েই এলো,
দিন পড়ে আছে আর কটা হাতে গোনা।
সত্যি কি দিন আছে?
তখনও কি অামি মরে নি ?
সমাজের কাছে আজ অার অামাকে নিয়ে নতুন স্মৃতি তৈরি হয়না,
অামার স্মৃতিতে নেই নতুন সংযোজন,
বস্তুত অামি আর সমকালে নেই।
তখনও কি অামি মরিনি?
অতীত হাতড়ে চলে সারাদিন মন।
এইবারে ভেবে বলো,
সত্যি অামি মরেছি কখন?লেখার ধরণঃ গদ্য কবিতা
পোস্টের তারিখঃ ১১-০৭-২০২১5 Comments
Friends
Shamima Shawket
@shamima-shawket
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Shohel Nawaz
@shohel-nawaz
Nipun Chandra
@nipunch
তুলট ডেস্ক
@toulot
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
সাইমূম ইভান
@syed-symoom-anjum-evan


বেশ অভিনব লাগল আপনার লেখাটি। সত্যিই কখনো এভাবে ভেবে দেখিনি। বেচে আছি বেচে থাকতে হবে বলে নাকি মরে যাব বলে তাই বেচে আছি জানি না। যাই হোক প্রীতি ও শুভেচ্ছা জানাই কবি ও কবিতার তরে।