Profile Photo

যুবক অনার্যOffline

  • Jubak
  • দরোজা
    – যুবক অনার্য

    শহর জুড়ে ভূমিকম্প হলো
    শখ করে গড়া ইমারত ছেড়ে
    ধনী দরিদ্র সকলে
    এক কাতারে
    রাস্তায় দাঁড়িয়ে গেলো
    আহা কী এক প্রাকৃতিক সাম্যবাদ
    দুর্যোগে ধাওয়া খেয়ে সাম্য করে নিলো
    সড়কে
    গলিতে
    রাস্তার মাঝখানে
    কম্পন শেষে ধনীরা ফিরে গেলো
    সুরম্য ইমারতে
    পুনরায় বৈষম্যবাদ-
    ধনী
    দরিদ্র
    বড়োলোক
    ছোটোলোক

    মানুষেরা ভুলে যায়
    মৃত্যু রেখেছে খুলে সহস্র দরোজার মুখ

    2
    7 Comments
    • আহা কী এক প্রাকৃতিক সাম্যবাদ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অশেষ অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভকামনা

    • ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ কীভাবে ক্ষণিকের জন্য মানুষের ভেতরের বৈষম্য দূর করে এক ধরনের “সাম্যবাদ” তৈরি করে, এবং বিপদ কাটলেই কীভাবে সেই বৈষম্য আবার ফিরে আসে—তা খুব শক্তিশালীভাবে তুলে ধরেছেন।

    • ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ কীভাবে ক্ষণিকের জন্য মানুষের ভেতরের বৈষম্য দূর করে এক ধরনের “সাম্যবাদ” তৈরি করে, এবং বিপদ কাটলেই কীভাবে সেই বৈষম্য আবার ফিরে আসে—তা খুব শক্তিশালীভাবে তুলে ধরেছেন।

Skip to toolbar