Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    5 months, 3 weeks ago

    জীবন নদের ঘাট(অনুগল্প-৩)
    ……………………….
    দুই বন্ধু হাটতে হাটতে শহরতলী ছেড়ে গ্রামের পথ ধরেছে। দুজনেই এমএ পরীক্ষা দিয়েছে। ইতোমধ্যে এক বন্ধুর বিয়ের কথা চলছে। এই বন্ধুটির নাম ধীরেন।
    ধীরেন বলে উঠলো, সতীর ঘাঠে নাখিছা গাছটার কাছে কাল দুপুর বেলা দাড়ালাম বুঝলি।কি কাছের মত জল, কি প্রশান্ত। দেখেই মন জুড়িয়ে গেল। আচ্ছা আমি বিয়ে করার পরে আমার গিন্নীর সাথে এই নির্মল, এরকম সম্পর্ক হবে কি?
    এবার সত্যানন্দ প্রতি উত্তরে বললো, ঐ দেখ, চন্দ্রপুর যাওয়ার পথে ঐ যে উচু ব্রিজটা দেখছিস? ওখানে দাড়িয়ে কখনো দেখেছিস নদীর বাঁক? বাকটার ঐ দিকে নদীর ভাঙন? ঠিক জীবনটা ঐরকম। বাঁক পড়বে, ভাঙন ধরবে। তারপরও জীবনে শরৎ আসবে নির্মলতা নিয়ে।শীত আসবে, শুকিয়ে যাবে। বর্ষা আসবে, ভরিয়ে দিতে। বসন্ত আসবে। সব টেস্টই থাকবে জীবনে, শুধু কাচের জলের মত প্রশান্ত নিরিবিলি জীবন কি করে হয়?
    জীবন আর নদী দেখতে হলে উচু থেকেই দেখতে হয়, তাহলেই প্রকৃত সৌন্দর্য ধরা দিবে,আসল মানে বুঝা যাবে।
    ধীরেন বললো- ঠিক বলেছিস। কালকে নদীতে সাতাঁর হবে নাকি?
    সত্যানন্দ বললো- ঐ ঘাটে আসিস।
    “জীবন নদে, প্রতি বর্ষ জুড়ে
    সময় প্রবহমান,
    দুর্ভাবনা, চিন্তার কবর খুড়ে
    হও আগুয়ান। “

    3
    2 Comments
Skip to toolbar