-
বিগত ৪০ মিনিট ধরে গুলিস্তানের জ্যামে বসে থেকে, রাস্তার শব্দ, ধূলা-বালি, ভাঙা-চোড়া রাস্তা সব কিছু মিলায়ে আমার জীবনবোধ একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এমন রোবোটিক জীবন, ডেড লাইনস, ট্রাফিক আমি আর নিতে পারতেসি না। সব কিছু ছেড়ে-ছুড়ে আমার দুনিয়া দেখতে বের হইতে ইচ্ছা করে। আল্পস পাহাড়ের বরফ গলা নদীর ধারে বসে বই পড়তে বা সুইজারল্যান্ডের ট্রেনের জানালার বাইরে তাকিয়ে পাহাড়ে মেঘ নামা দেখতে ইচ্ছা করে। ফ্রান্স কিংবা লন্ডনের রাস্তায় স্ট্রিট সিঙ্গারদের সাথে গলা মেলাতেও ইচ্ছে করে। ঘুরে বেড়াতে ইচ্ছে করে রোমের কলোসিয়াম, ভিসুভিয়াস, ইস্তাম্বুল। নরওয়ের কোনো একটা ছোট্টো, সাদা বাড়ির ছাদে বসে সূর্যাস্ত আর অরোরা দেখতে ইচ্ছা করে। এছাড়াও রিও ডি জেনেরিও পাহাড়ের ওপর থেকে রাতের পূর্ণিমা দেখবো। মন্ট্রিয়ালের কোনো ফরাসি ক্যাফেতে বসে পড়বো রোমান সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস। সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেটের ধারে দাঁড়িয়ে ভাববো, পৃথিবীর শেষপ্রান্তও কতটা নিজের মতো লাগে। ভুটানের পাহাড়ি পথে হেঁটে শিখবো, আসল প্রার্থনা হলো নীরবতা।
আমি শুধু একটু কিংবা কয়েক সপ্তাহ বাঁচতে চাই দিগন্তের ওপারে, নিঃশ্বাসটা নিতে চাই আরেকটু খোলা আকাশের নিচে।
কিন্তু জীবন তো আমাদের চাওয়ার মতো সুন্দর হয় না কখনোই। এই যে বর্তমান পরিস্থিতিতে থেকেও সেখানে বিলং না করা, নিজের অস্তিত্ব, অবস্থান থেকে পালিয়ে বেড়ানোর কথা বোঝাতে বিভিন্ন ভাষায় কত সুন্দর শব্দ আছে। Saudade, Fernweh, Anemoia. যেগুলোর সোজা বাংলায় অর্থ -Far sickness. A deep desire to be far away or in another place. সেসব ‘Far away’ তে পৌঁছানোর জন্য একদিন সব ছেড়েছুড়ে বেড়িয়ে যাবো ঠিক। কোথায় যাবো জানি না কিন্তু যাওয়াটা জরুরী।
।Somewhere between chaos & longing।
20 November, 20251 Comment
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Drako Shajib
@drako
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
আজীমি
@azeemi
Shoriful Shoron
@shoriful-shoron
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
নুসরাত জাহান অর্পি
@nusratorpi632

বর্তমান জীবনের ক্লান্তি, গভীর অস্থিরতা এবং এক তীব্র পলায়নবাদী আকাঙ্ক্ষার এক চমৎকার ও আবেগপূর্ণ প্রকাশ।