-
সময়টা ছিলো ২ বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থাৎ যুদ্ধ শেষ হবার ১ বছর আগের কথা, প্রায় ৪৪টি দেশের প্রধানবর্গরা বিশ্বযুদ্ধ পরবর্তী উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের নিউ হামশ্যায়ারের ব্রিটেন উডস নামক জায়গায় সমবেত হয়। আমেরিকান ট্রেজারির এর পক্ষে থেকে ছিলেন ড্রাক্সলার হোয়াইট এবং যুক্তরাজ্যের ট্রেজারির পক্ষ থেকে ছিলেন ম্যানিএন্ড কেনি।আজকের বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সৃষ্টিতে এই ব্যক্তিবর্গের অবদান কখনোই ভুলবার নয়। ১৯৪৪ সালের ১লা থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান এর সম্মেলনেই এই দুই সংগঠন প্রতিষ্ঠিত হয়। ড্রাক্সলার হোয়াইটের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং মেনিএন্ড কিনের মাধ্যমে আইবিআরডি(International Bank of Reconstitution and Development) প্রতিষ্ঠিত হয়। মূলত এই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হবার ব্যাপারে বেশি আলোচনা হয় এবং এই আইবিআরডি পরবর্তীতে বিশ্ব ব্যাংক হয়।এই দুই সংগঠনের সম্মেলন ১৯৪৬ সাল থেকেই প্রতিবছর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসেই অনুষ্ঠিত হয় এবং প্রতি দুই বছর পর পর ওয়াশিংটনে সম্মেলন হওয়ার পরে তৃতীয়বার অন্য কোন জায়গায় হয়। মূলত আজকের আলোচনার বিষয় বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংক যাত্রা শুরু হয় আইবিআরডি নামে যেটির কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। সংস্থাটি সর্বপ্রথম ফ্রান্সকে লোন প্রদান করে। ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফিল্ড মার্শাল কর্তৃক মার্শাল জারি করা হয় যেখানে তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউরোপকে ১৩ বিলিয়ন ডলার সাহায্য করতে চান। এটি ছিল আইবিয়ারডি এর নিকট একটি সুবর্ণ সুযোগ।এ সময় সংস্থাটিও কার্যক্রমে অংশগ্রহণ করার একটি ক্ষেত্র পায় এবং এই সুযোগ এই সংস্থা তাৎক্ষণিকভাবে গ্রহণ করে। ১৯৪৮ সালে এই সংস্থাটি ইউরোপের বাহিরের কোন দেশ হিসেবে চিলি কে সর্বপ্রথম লোন প্রদান করে। ১৯৫৫ সালে এর অন্তর্ভুক্ত সদস্যদের কে প্রশিক্ষণ দেওয়ার জন্য উন্নয়নমূলক অর্থনৈতিক ইউনিট প্রতিষ্ঠা করে যাতে করে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ১৯৫৬ সালে এটি আইএফসি (International Finance Co-orparation) প্রতিষ্ঠা করে যেটি বেসরকারি উপরে গুরুত্ব আরোপ করে।আইএফসি সর্বপ্রথম ব্রাজিলকে লোন প্রদান করে ব্রাজিলের তড়িৎ যন্ত্র তৈরির জন্য। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় আইডিএ(International Development Association) যা স্বল্পোন্নত দেশসমুহকে বিনামূল্যে লোন প্রদান করে।১৯৬৬ সালে আইসিএসাইডি (International Centre for Settlement of Investment Disputes) যেটি পুঁজি বিনিয়োগ জনিত বিরোধের মীমাংসা করে। ১৯৮৮ সালে এমাইজিএ( Multilateral Investment Guarantee Agency) প্রতিষ্ঠা করে যেটি উন্নয়নশীল দেশে বিনিয়োগ উৎসাহিত করে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করে।অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত উন্নয়নের দিকেও বিশ্ব ব্যাংক নজর রাখে।এজন্য ১৯৭১ সালের পরিবেশের উন্নয়নের জন্য সর্বপ্রথম ব্রাজিলকে লোন প্রদান করে। ২০০০ সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং ২০১৫ সালে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল।বাংলাদেশ ১৯৭২ সালের বিশ্ব ব্যাংকের যোগদান করে।
ধন্যবাদ সবাইকে।1 Comment
Friends
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Rejwana Khan
@rejwana-khan
abrar
@abrar
রবিউল আলম মাজেদ
@majed1997
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
শ ম ফরীদ আহম্মেদ
@sfahmed749gmail-com
আর্য্য সপ্ত দর্শী
@nandini
AdabenTatali
@adabentatali


তথ্যবহুল লেখা