Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • মরে গিয়েছিল এই হাতেই
    একটি শিঁউলি ফুল
    অনেকদিন হলো আমি তার
    মৃত্যুর ভার কাধে বয়ে বেড়াই।

    2
    2 Comments
  • “এই পৃথিবীর মানুষেরা হচ্ছে আগুনের সামনে উড়তে থাকা তিনটি প্রজাপতির মতন।

    প্রথম প্রজাপতিটি আগুনের খুব কাছে যায়। এবং বলে, ভালোবাসা কী, তা আমি জানি।

    দ্বিতীয় প্রজাপতিটি তার পাখা দিয়ে আগুনের শিখাটি সামান্য স্পর্শ করে। তারপর বলে, ভালোবাসার আগুন কীভাবে পুড়িয়ে দেয়, তা আমি জানি।

    তৃতীয় প্রজাপতিটি আগুনে ঝাঁপ দেয় এবং পুড়ে ছাই হয়ে যায়। সে আর কিছু বলে…Read More

    6
    4 Comments
  • আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি|
    শুনেছি সব আমাকে ছেড়ে যাবে|
    অনেকটা সম্মতিতেই সব চলে যাবে|
    রাতের আধারে মত অন্ধকারে|
    চুপিচুপি যাওয়ার পথে
    সূক্ষ্ম আর্তনাদ রেখে|
    আমি প্রস্তুতি নিচ্ছি এক অসম যুদ্ধের,
    অন্ধকারে বেঁচে থাকার
    শূন্যতায় লড়ে যাবার…..!!!

    4
    2 Comments
    • সবাই ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়াটা অনেক কষ্টের
      খুব সাহসের সাথে কবিতায় তুলে ধরেছেন।

    • এই অন্ধকারও একসময় কেটে যাবে, শুধু সময়টা সহ্য করে যেতে হবে।

  • এসো হেমলকের চা পান করতে করতে জীবনের গল্প করি।

  • আমার হয়তো তোমাকে পাওয়া হবে না
    পাওয়া হবে না বলেই আমি এখন
    বিশাল এই আকাশের সখ্যতা পাওয়ার আশায়
    দিন রাত এক করে চুক্তি করি
    যা কিছু শূন্যতা থাকবে,তা নিয়ে বিনিময় হবে
    আমি দিব কিছু না পাওয়া,আর
    আকাশ আমায় কৃষ্ণপক্ষেও কিছু জোসনা।

    3
    3 Comments
  • সমস্যাগুলো যখন প্রখর রোদের উত্তাপ হয়ে যায় তখন তুমি আমার কাছে আসতে পারো।আমি বিশাল বৃক্ষের মতো তোমায় ছায়া দিব।সমাধান না পেলেও স্বস্তি পাবে।আমি হয়ত তোমার জন্য একটা এক চিলতে বারান্দা নিয়ে ছোট্ট একটা ঘর হতে পারি।ক্লান্ত হয়ে পরলে তুমি সেই ছোট্ট বাড়িতে দিন শেষে ফিরে আসতে পারো বুক ভরে নিশ্বাস নিতে।নয়তো আমি একটা নদী,সমুদ্র,না হলে কোলাহল…Read More

    4
    4 Comments
    • শব্দ চয়ন আর অনুভূতির প্রকাশ দুটোই ভীষণ পরিচ্ছন্ন আর পরিপক্ব।

    • দূর থেকেই ভালোবাসা ঝরে…..🤍

    • ভালোবাসা সব সময় সমাধান নয়; কখনও কখনও শুধু পাশে থাকার ইচ্ছাটাই ভালোবাসার সবচেয়ে সত্য রূপ।
      এমন লেখাই পড়তে চাই।

  • -ঘুমাও না কতোদিন?
    -এইসবের কি আর হিসেব থাকে?তবে এতোটুকু বলতে পারি যেদিন করে জোসনার রাত হয় সেদিন আমি একদম ঘুমাতে পারি না।
    -কেনো?জোসনায় সমস্যা কোথায়?
    -সমস্যা কোথাও না।শুধু সেই রাত গুলোতে তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা টা তীব্র হয়ে যায়।মনে হয় তোমার কোলে মাথা রেখে শুতে পারলেই অসুখ টা আমার সেড়ে যেতো।
    -তাহলে তো তোমার এই অসুখ যতদিন তুমি বাঁচবে ততদিন…Read More

    4
    3 Comments
  • মাত্র একটা দিনের জন্য আমাকে আমার শৈশব ফিরিয়ে দেয়া যায় না ঈশ্বর¿
    বিনিময়ে একটা গোটা জীবনে যতটা দিন থাকে তার সব নিয়ে নাও।

    2
    2 Comments
  • যেদিন আমি হাঁটতে শিখলাম,প্রথম হোঁচটে আমাকে বলা হলো উঠে দাঁড়াও,আবার হাঁটো।
    যেদিন আমি বুঝতে শিখলাম,হোঁচটে পড়ে গেলাম।কাঁদব কি কাঁদবো না এটা ভেবে দ্বিধায় পরায় আগেই সবই বলে উঠল”ছেলেদের কাঁদতে নেই।”
    সেই থেকে শুরু,
    পরীক্ষায় ফেল,প্রেমে ব্যর্থতা,কখনো কারণে,কখনো অকারণে বাবার মার,বন্ধুর ব্যাঙ্গ আর এই যে সো কল্ড সুশিল সমাজের বিদ্রুপ,
    যাই আসুক না কেনো;…Read More

    5
    2 Comments
    • কান্না কেড়ে নেওয়া সমাজ….🤍

    • পুরুষের আবেগ দমনের যে সামাজিক চাপ, সেটা এত গভীরভাবে বলা হয়েছে যে পড়তে পড়তে অস্বস্তি লাগে
      তবে ভালো অর্থে।
      শুভকামনা

  • আমিও স্বপ্ন দেখতাম।
    বড় বড় সব স্বপ্ন।
    বুকের বাঁ-পাশে আশার বসবাস ছিল।
    মগজ এ ছিল গোটা দুনিয়া জয়ের পরিকল্পনা।
    আমি ভবিষ্যতে বাঁচতাম না,বাঁচতাম প্রত্যেক টা আজে।
    হায়রে বাস্তবতা!
    আমাকে ধীরে ধীরে বদলে দিল।
    ব্যর্থতা, হতাশা আর পরাজয়,
    যে আগুন আমার মস্তিষ্ক এর চালক ছিল,
    সেটা নিভে গেছে।
    এখন রাত হলে সিলিং এর দিকে অপলক তাকিয়ে থাকি।
    মগ্ন হয়ে…Read More

    5
    6 Comments
  • আমি আপন মনে বসে,
    নিজেই নিজের মগজ জাবাই।

    3
    2 Comments
  • যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে
    তুমি বলবে তেমন বিশেষ কেউ না।
    একটা বন্ধু ছিল, আর আধা পাগল ছিল।
    একটা মিথ্যে ছিল, আবার সম্পূর্ণ সত্যিই ছিল।
    জীবনের একমাত্র সাথী ছিল সে;
    তার পাশে থেকেও পাশে নেই
    সে সময়ের কাঁধে মাথা রাখার আস্থা ছিল সে।
    কেউ যদি তোমায় জিজ্ঞেস আমি কে¿
    তুমি বলবে তেমন কেউ বিশেষ না।
    তুমি বলবে মন খারাপের বন্ধু ছিল সে।

    4
    3 Comments
    • মন খারাপের একমাত্র সাথী….🤍

    • “তেমন বিশেষ কেউ না”
      বলার মধ্যেই লুকিয়ে আছে কতটা বিশেষ ছিল সে
      মন খারাপের বন্ধুকে এভাবে ধরে রাখা সত্যিই অসাধারণ।

    • ‘তুমি বলবে মন খারাপের বন্ধু ছিল সে’—অবদমিত প্রেমের কী ভীষণ শক্তিশালী আর কষ্টের প্রকাশ!

  • সিগারেট কেনো খাও¿
    হাসি মুখে বললাম সহ্য করার জন্য।
    আমার ধৈর্য ধরো মুটামুটি রবার্ট ব্রুশের মতো।
    তবুও ধৈর্য হাতে ধরা দিচ্ছে না।।
    এই দিবো,এই দিচ্ছে,হবে হবে করেও হচ্ছে না।
    তবুও কতদিন ধরে ধরা দিচ্ছে না¿
    আন অফিশিয়ালি দুই আর অফিশিয়ালি এক দশক।
    আর প্রেয়সীর ঠোঁট,চুম্বন¿
    হাসালেন বটে,
    এই ঠোঁটে আর যাই মানাক,প্রেয়সীর ঠোঁট¿
    মানায় না মশাই মানায় না।

    5
    7 Comments
  • দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি।
    এই অমানুষের গন্ধ শরীর থেকে বের হয়,
    বোঝা যায় আমার আশেপাশের মানুষ
    আমাকে দেখলেই চোখ নাক কুঁচকে ফেলে।
    তেষ্ক্রিয়তার মতো এটা ছড়াচ্ছে।
    বোঝা যায় ফোন দিলে ইগনরে পরি যখন।
    অমানুষ যে হচ্ছি তার বড় প্রমাণ আমার,
    প্রিয় মানুষ গুলো।
    তারা আমাকে দেখলেই এই উটকো গন্ধ থেকে
    পালিয়ে যাওয়ার চেষ্টা করে।…Read More

    2
    1 Comment
    • অমানুষ যে হচ্ছি তার বড় প্রমাণ আমার,
      প্রিয় মানুষ গুলো।

  • ​”একটি সমুদ্র আছে যা আমার নিয়ন্ত্রণে,
    আর একটি বিন্দু জল ই আমি সামলাতে পারছি না।
    একটি পুরো জীবন কাটিয়ে দিতে হবে তাকে ছাড়া,
    অথচ একটি মুহূর্ত মহা কালের সমান
    তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারছি না।”

    4
    3 Comments
  • জীবনে অনেক পাপ করেছি।এখনো করি।সেইসব পাপ মনে পরলে ডাইরিতে আর লিখতে ইচ্ছে করে না।কলম হাতে নিয়ে সাদা পাতার সামনে চুপ করে বসে থাকি।মনে হয়,এই পবিত্র সাদা পৃষ্ঠার ওপর কলমের কালি দিয়ে পাপের কথা লেখাও আর একটা পাপ।

    4
    2 Comments
    • বিবেকের দহনে মৌন কলম….🤍

    • অনন্য
      ব্যক্তিগত অনুচিন্তনটি আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। এটি কোনো সাধারণ লেখা নয়, বরং একজন মানুষের গভীর আত্মোপলব্ধি ও বিবেকের দহনের এক বিরল প্রকাশ

  • দু:খ যদি বিক্রি হইতো
    ওজন মাপা দরে,
    একটা জীবন চলে যেত
    দু:খ বিক্রি করে…

    2
    2 Comments
    • কিন্তু দুঃখ কেনার মানুষ
      মিলবে না এই হাটে,
      হাসিমুখের দেওয়াল তুলে
      জীবন সবার কাটে।
      জমিয়ে রেখে লাভ কি তবে
      চোখের জলের ঋণ?
      দুঃখ বেচার চিন্তা ছেড়ে
      হাসো না একটা দিন!

    • সত্যিই, দুঃখ যদি বিক্রি হতো, তবে আমরা অনেকেই আজ সবচেয়ে ধনী মানুষ হতাম।

  • Load More Posts
Skip to toolbar