Profile Photo

অমল কান্তি বড়ুয়াOffline

  • amol
  • ভ্রষ্টনীতি
    অমল কান্তি বড়ুয়া

    নেতা নেত্রীর ভ্রষ্টনীতি
    ভেঙ্গে নতুন গড়ো,
    ধোঁকাবাজির রাজনীতি
    ছাড়তে হবে ছাড়ো।

    দেশের মানুষ ভালোবাসি
    বলছে কতো শতো,
    বাস্তবতায় কিছুই নাই
    ফাঁকি দেওয়ার মতো।

    মঞ্চ থেকে শুনি নেতার
    প্রাণ হরণের ভাষণ,
    সকল আশা পূরণ করব
    নেহাৎ, ছেড়ে দেব আসন।

    বিবেকী মন বিবেকহারা
    মন হয়ে যায় পাষাণ,
    টাকার মোহে অন্ধ হয়ে
    কথায় কথায় শাসান।

    দেশ গড়ার চাবি নিয়ে
    শোষণ নীতি ভাঙ্গো,
    উৎপীড়নের শেকল ছেড়ে
    সাঁতার করো সাঙ্গ।

    2
    1 Comment
Skip to toolbar