-
লাল জ্যোৎস্নায় স্নান (প্রিয়ংবদ)/কৃষ্ণজন
আদিমিত্র: তুমি ছিলে না যখন প্রেম ছিল বর্ণহীন,
চাঁদ হাসেনি মিষ্টি করে,
হয়নি রক্ত জ্যোৎস্নায় স্নান
কালো মেঘের ভেলায় চড়ে
দিয়েছি শুধু ধূসরনগর পারি
শুষ্কতাপ চুষে নিয়েছিল হৃদয়ের আদ্রতা
চোখের জলগুলো হয়েছিল অয়োময়
ঘন রক্তে ছিল না পৌরুষের উত্তাপ
মশারিতে শুয়ে শুয়ে অর্থহীন অলীক জগৎ
এভাবে অনেক দিন………………প্রেমাগ্নি: তারপর?
আদিমিত্র: তারপর?
তারপর তোমার দেখা!
চলতে গিয়ে পা পিছলে আলুর দম!
চোখের তারায় নানান রঙের সর্ষেফুল
কুৎসিত কাককেও ময়ূর বলে ভ্রম
রাত ভরে লাল জোছোনায় গা মাখামাখি
ঘুমের মধ্যে মিষ্টি স্বপ্নের মৃদ হাসি
নীল জলে নগ্ন স্নান,
ঝড়ো বাসাতে উদ্যাম নৃত্য
বজ্রমুষ্টিতে বিদ্যুতের ঝলক
উত্তপ্ত অগ্নিকে আলিঙ্গন!প্রেমাগ্নি: ওরে বাবা! এতো মারমুখি ধারণ
ধীরে ধীরে দেখি রূপের পরিবর্তন?
ভদ্রবেশে হৃদয় হরণ তারপর দস্যুবৃত্তির লিপ্সাআদিমিত্র: প্রেমতো এমনই হয়
দুঃখ সয়ে সয়ে যার জন্ম সে তো বিদ্রোহী হবেই
প্রতি কদমে জ্বলবে তার প্রতিশোধের জ্বালা
জ্বলজ্বল করে তাই কামনার চোখপ্রেমাগ্নি: ওটা তো ভালবাসার চোখ!
আদিমিত্র: ভালবাসা তো একধরনের প্রতিশোধই
প্রেমাগ্নি: কীসের প্রতিশোধ?
আদিমিত্র: যৌবনের প্রতিশোধ
অহংকারী ঘন রক্তের প্রতিশোধ
উম্মাতাল বসন্তের মাতাল হাওয়ার প্রতিশোধ
তোমার অস্তিত্বকে ধারণ করার যে তীব্র কষ্ট, তার প্রতিশোধ!!!2 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah


একটি অসাধারণ আবেগপূর্ণ কথোপকথনমূলক কবিতা