Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • ভুল
    এড: সাজেদুল হক টুটুল

    তোমার জন্য কিছু সময় রেখেছিলাম
    অপেক্ষা যা কড়া নেড়ে গেছে।

    তোমার জন্য গল্প সাজিয়েছিলাম
    সময় তা আমাকে শুনিয়েছে।

    তোমার জন্য কিছু কবিতা ছিল
    নিস্তব্ধ অক্ষরে যা নির্বাক হয়ে পড়ে আছে।

    সম্ভবত, তুমিই বলেছিলে
    তুমি চন্দ্র
    আমি পৃথিবী
    এ ভালোবাসার যৌথ খামারেই হবে
    তোমার আমার সন্তান চাষ।

    পৃথিবীর সব ভৌগলিক সত্যের মতো
    আমি আর তুমি ছিলাম সর্বস্বত্ব
    একি সমরেখায়।

    কিন্তু, কে সেই সূর্যপুরুষ?
    যার ছায়াতে এ চন্দ্রগ্রহণ
    জ্যোৎস্নাহীন পৃথিবীর চারপাশ।

    দেখো, মিথ্যা বলো না
    মনের খুড়োখুড়ি করে
    অযথা মনকে কষ্ট দিও না।

    রাত দুপুরে অনলাইনে দিব্যি দেখা যাচ্ছে তোমায় নিশ্চয়ই ছেলেটার সাথে চ্যটিং
    শুধু কি তাই
    আরো আছে শব্দময় শব্দের হৃদয় ভাঙ্গা যন্ত্রণা
    Call watting, Network Bussy.

    দেখো, মিথ্যার প্রসরা সাজিয়ে
    কোন অনুরোধ রাখার কথা আমায় বলো না।

    কত আধুনিক প্রযুক্তি মানুষকে কাছে টানে
    মন না টানলে সেই দূরত্ব আর ঘোঁচেনা
    মনের দূরত্ব বেড়ে গেলে
    ভুলে যাওয়া পথে সে পিছু হাটে না।

    আচ্ছা, ওই ছেলেটার জন্যই
    তোমার হৃদয় আর রক্তে
    আমার জন্য এতটা অবহেলা ।

    তাপদাহে জাপান পুড়ছে
    দাবানলে এথেন্স
    আমার অন্তর পুরে তুর পাহাড় হয়ে যাচ্ছে
    তুমি তার পুড়া গন্ধ টুকু পাওনা।

    (ভালোবাসার মাঝে এত সন্দেহ আর
    মনে যখন এত সন্দেহের বাতিক—)

    ওটুকুতেই থাকো
    তাহলে এই মনের মান উন্নয়ন
    আর সংস্কার প্রয়োজন
    মনকে পাঠিয়েছে নির্বাসনে
    সাময়িক অসুবিধার জন্য দুঃখিত
    মনের মান উন্নয়ন আর সংস্কার কাজ চলছে

    ভুলে যাওয়া অতীত
    ফিরে দেখা মন
    কাটিয়ে দেয়া সময়
    বড্ড টানাপুড়োন

    সংস্কার সিদ্ধমনে
    তোমার জন্য নেই আমার
    নতুন আয়োজন
    ক্ষণিক আগে কলা পাতার জলে ভাসিয়ে দিয়েছি
    আমার সব অতীত প্রয়োজন।

    1
    1 Comment
    • আধুনিক প্রযুক্তির যুগে সম্পর্কের ভাঙন এবং আত্ম-মর্যাদা রক্ষার এক কাব্যিক দলিল

Skip to toolbar