Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • অন্তহীন প্রহর
    এড: সাজেদুল হক টুটুল

    মোর সম্মুখে আসিয়া দাঁড়িয়েছে
    মৃত্যুদূতের ভেলা
    মৃত্যুদূত আনিয়াছে পয়গাম
    দিবস হলো সারা।

    চারপাশে সবকিছু দেখিয়া চলিয়াছি
    অস্ফুট, নিঃশ্বাস ঘনভারি
    পাশে বসিয়া কে পড়ছো তুমি
    কোরআনের বাণী।

    আল্লাহর নাম শুধু মুখে
    মোহাম্মদের নামে দেবো ভবসাগর পাড়ি
    কারা যেন সাজায়াছে দেহ মোর
    সাদা কাফন আনি।

    সম্মুখে নিথর দেহ
    উপরে খোলা আসমান
    শোক সাড়িতে দাঁড়িয়ে
    বিদায় দিচ্ছো হে ! মোমেন
    হে ! মুসলমান।

    দূরে দাঁড়িয়ে কাঁদিছো তুমি
    আমার প্রাণের সখি
    তোমার সাথে কাটিয়েছি দিবস, কত যামিনী।

    নিমিষেই আজ দূরে আমি
    তুমি কত একা
    আমার আগরের সুগন্ধি যেন
    না বাড়িয়ে দেয় তোমার মনের ব্যাথ্যা।

    তুমি, তোমরা সকলেই আজি
    আমি বড় একা
    বিদায় বেলা লোক সমাগমে
    না হলো আর দেখা।

    খাটিয়া নিয়ে হাঁটছো যারা
    আমার চেনা পথ ধরে
    এ পথের পথিক আমি
    হবো না আর কোনো কালে।

    দাফন হলো সারা
    সরিয়া গিয়াছো দূরে যখন
    আসলো ওরা কারা?

    আমার আত্বা আমায় ছেড়ে
    পড়ে আছে শ্রেষ্ঠ বিচারকের বিচারালয়ে
    আমলনামায় কিঞ্চিত
    কিছু কি তবে পেলে।

    নতুন জীবন আসিয়াছে হেথায়
    গাহিয়া কালেমার গান
    তৃপ্ত সুখে সম্মুখে
    কে তুমি? মহীয়ূসী, পড়ে যাচ্ছো কোরআন
    তুমি কি জননী আমার? হে! জন্মধাত্রী।

    (২)

    আমার আঙ্গিনায় জ্বলিবে যখন সন্ধার মোমবাতি
    ঐখানে আমি রহিয়াছি, সবই যেন ফাঁকি।
    চোখের পলকে, মনের ভাজেঁ
    তবুও যেন কয়েকটা দিন থাকি।

Skip to toolbar