Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    4 months, 2 weeks ago

    হারানো নক্ষত্র

    সেই যে আকাশে কবে
    নিশিথ আঁধারে চোখ জ্বালা নক্ষত্রেরা জেগে রবে,
    আদিম অলস ভোরের কুয়াশায় ধীরে চলে যায় যদি,
    গাছের ছায়ার তলে কেঁদে এই ফিরে চলে যায় নদী,
    তারারা আবার গগনের তটে দেখা দিবে নিরবধি,
    তখন প্রিয় হাতে হাত রেখে দু চোখে তাকিও তবে।

    সেই নীরবতার কত ভাষা
    আকাশ নীলিমা মৌন তটে ছুঁয়ে যায় যত আশা,
    ওই সুদূরের অধর রাঙানো রবির কিরন রেখা,
    প্রিয়ার চিবুক ছুঁয়ে যায় যেন দালিমের ফুল আঁকা,
    অলক কপোল ছুুঁয়ে নুয়ে থাকে চিবুকের কাছে বাঁকা,
    সহস্র আঁখি দেখে তবু মেটেনা মরিচিকাসম তৃষা।

    তুমি তাই মরুভূ কিনারে হারালে
    লু হাওয়া যখনি বাড়ালো হাত তুমি চলে গেলে আড়ালে,
    কত প্যারিসের ভেজা ঘ্রাণ দিয়েছিলো প্রাণ তোমারে,
    ব্যাবিলনের ভগ্ন প্রাসাদ জেগে আঁধারে সাগর পাড়ে,
    কোথাকার অশরীরী আমার শীতল চোখ খুঁজে ফিরে
    তোমাকে তন্দ্রাহারা গগনের নীল নীহারিকা জালে।

    2
    3 Comments
Skip to toolbar