-
হে সম্রাট, কত বিষন্ন বিকেলের ক্লান্ত বাতাস
শিষ দিয়ে, দোলা দিয়ে যায়
পলেস্তারা ঝরা প্রাসাদের চারপাশ।
সরসীর দীর্ঘ সোপানের ‘পরে ঝংকার
তোলে না ইরানী নুপুরের।
শৈবাল শৈলীর কারুকাজ মৃত্তিকার পাড়
জুড়ে জড়িয়ে আছে সুর তটিনীর।একা তোমার অনিমেষ দৃষ্টি আকাশ সীমান্তে
কোন বিস্মৃত স্মৃতিতে
ম্রিয়মান, টলমল, একাকী সুদূর?
একা তোমার বুক শুভ্র উত্তরীয় তলে
কাকে খুঁজে এতকাল যে সুখ লুকালে
তারে কি পেলে?তারে কি পেলে জীবনের কবিতার পাতায়?
শুধু দীর্ঘশ্বাস বৃহৎ আকাশে
থাকুক, সাম্রাজ্যের কিনারে কিনারে
আর বয়ে যাক কার্তিকের সুর সন্ধ্যার অবকাশে।
জ্বলে যাওয়া প্রদীপের শিখায়
চেয়ে দেখো পতঙ্গের আহুতি,
চেয়ে দেখো নিজ ছায়া দেয়ালের গায়
পুরোনো হয়ে আছে,নিভে যায় গলিত মোমের জ্যোতি।1 Comment
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi


পলেস্তারা ঝরা প্রাসাদ, ইরানী নূপুরের অনুপস্থিতি আর শৈবাল পড়া সরসী—এক নিমেষে ইতিহাসের এক বিষণ্ণ মোহনায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন