Profile Photo

বিপুল চন্দ্র রায়Offline

  • ভেঙে যাচ্ছে ঘরসংসার
    বিপুল চন্দ্র রায়

    রক্তিম গোধূলি বেলায় আজ তাসের প্রাসাদে ফাটল ধরেছে,
    যেখানে বিশ্বাসের লেনাদেনা ছিল,
    সেথা আজ সংশয়ের লোনাজলে ধুয়ে যাচ্ছে সযত্নে বোনা আল্পনা।
    বিচ্ছেদের এই দাবদাহে ঝরে পড়ছে স্মৃতির জীর্ণ পত্রাবলি,
    বিবর্ণ পাণ্ডুলিপিতে রুদ্ধ হয়েছে মায়ার অন্তিম পঙক্তি।
    আমৃত্যু কাছে থাকার প্রতিশ্রুতি, অথচ ভেঙে যাচ্ছে ঘরসংসার।
    অবিশ্বাসের তিমিরে নিমজ্জিত সেই চেনা মুখ,
    হৃদয়কুঠিরে আর বেজে ওঠে না অনুরাগের বীণা।
    পারস্পরিক সংঘাতের অনলে ভস্মীভূত সব স্মৃতি,
    অশ্রুসিক্ত নয়নে রচিত হচ্ছে মিলনের ইতি।

    1
    1 Comment
    • কবিতাটি যেন একটি ‘চুরমার হয়ে যাওয়া বিশ্বাসের ধ্বংসাবশেষ’

Skip to toolbar