Profile Photo

Md.Mohsin AliOffline

  • Profile picture of Md.Mohsin Ali

    Md.Mohsin Ali

    4 months, 1 week ago
    Profile picture

    দে দৌড়ানি দে
    বিপুল চন্দ্র রায়

    বাজার গেলে মাথা ঘুরে, আনি ব্যাগের ভিতর বাতাস,
    জিনিসপত্রের দাম দেখে ভাই, মাথায় পড়ে আকাশ!
    সকাল-বিকাল ফন্দি আঁটে সিন্ডিকেটের দল,
    সাধু সেজে লুটছে তারা গরিবের সম্বল।
    ওদের মুখে মারবি ঝাটা, লজ্জা যদি পায়.
    আসল চোরকে চিনে এবার, দে দৌড়ানি দে!
    অফিস-আদালত সবখানে আজ ‘ঘুষ’ ছাড়া কি চলে?
    টেবিলের ঐ তলা দিয়ে টাকেই কেবল কথা বলে।
    যোগ্য মানুষ কেঁদে মরে, অযোগ্য পায় কাজ,
    ঘুষখোরদের গলায় দেখি সোনার তিলক সাজ।
    দুর্নীতির ঐ পাহাড় গড়ছে সগৌরবে যারা,
    সমাজ থেকে তাড়াতে তাদের, দে দৌড়ানি দে!
    চাপার জোরে সমাজ চলে, জ্ঞানী থাকে চুপ,
    মুখোশধারী ভালো মানুষ ধরছে কত রূপ!
    তেলবাজদের দাপট ভারি, গুণীর পিঠে টান,
    সস্তা মোহে হারিয়ে গেল সত্যেরই মান-সম্মান।
    মুখোশধারীর মুখোশ ছিঁড়ে সত্যিটা আনতে,
    অন্যায়ের ঐ ডেরাতে আজ, দে দৌড়ানি দে!
    ওরে ও ভাই, দে দৌড়ানি দে—
    জনগণের টুটি চেপে ধরে যারা, তাদের হাত ভেঙে দে!
    ওরে ও ভাই, দে দৌড়ানি দে—
    লুটপাটকারী ওই পালের গোদাদের পথ ধরিয়ে দে!
    ওরে ও ভাই, দে দৌড়ানি দে—
    মিথ্যাচারের ঝুলি কাঁধে বনবাসে পাঠিয়ে দে!
    ওরে ও ভাই, দে দৌড়ানি দে।

Skip to toolbar