Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    4 months ago

    ধরায় আবার ফাগুন আসছে ফিরে,
    দখনে হাওয়ায় পরান দিতে দোলা ―
    তুমি শুধু হৃদয় রেখো খোলা ―
    ইচ্ছে হলে এসো নদীর তীরে।

    আমি সেথায় থাকবো হয়ে ঘাস,
    সবুজ তীরের পাশেই চলে নদী ―
    তুমি শুধু দু’হাত মেলো যদি ―
    দেখবে সেথায় বইছে সুবাতাস।

    উপর পানে তাকাও দ্বিধাহীন,
    দেখবে সেথায় নীলের আলাপন,
    তোমার জন্য আমার হৃদয় যেমন
    ― একটা বিশাল আকাশ সীমাহীন!

    নিচে তাকাও তোমার পায়ের পানে ―
    আমি সেথায় নরম সবুজ ঘাস,
    সাদা সাদা ফুলগুলোতে ভালোবাসার চাষ ―
    করেছি শুধু ― শুধুই তোমার টানে!

    তুমি শুধু মুচকি হাসি দিও;
    ছুঁইলে ছু্ঁয়ো; নাহয় দিও ছুড়ে ―
    আমিও নাহয় হারিয়ে যাবো ভিড়ে ―
    শুধু আমার ভালোবাসাটা নিও!

    রাগ হলে খুব ― আমায় মারিয়ে যেও;
    দোহাই শুধু ফুলগুলো ছাড় দিও!

    ― আসছে আবার ফাগুন
    মতিউর রহমান মিজান
    (00:30 – 01:03; 05.02.2025)

    4
    1 Comment
Skip to toolbar