-
গীতি নকশা: এলো বসস্ত
(বসন্ত ঋতু)
রচনা : আবুল হাসান তুহিন
১। গ্রন্থনা: নারী, পুরুষ
২। সংগীত: নারী, পুরুষগ্রন্থনা: নারী।।
নারী : অবুঝ চোখ যেন বাধা মানে না। এমন ভাবে চেয়ে আছো যেন আমাকে প্রথম দেখছো। এই, শোন। এই ভাবে চোখের নজর দিলে অসুখ করবে!
পুরুষ : আঃ হাঃ হাঃ। (হাসি) ঠিকই বলেছো। অসুখতো করবে সেটা হলে মেয়ে
নারী : আসুখ,
পুরুষ : বেশের অসুখই আসলসুখা যার প্রতিক্ষায় থাকে সবাই। ৷ যেমন প্রকৃতি প্রতিষ্ঠা করে বসন্তের।
নারী :শীতের কুয়াশার হাল ছিন্ন করে, নতুন পাতার শোভা। নানা রঙের ফুল কোকিলের কুহু কুহু গানে বসন্ত আসে। ফুলে ফুলে মৌমাছি মুধু সংগ্রহ করতে ব্যস্ত। পুরুষ । বস্তু কালে বনের ফুল মনের ফুল দুটি
নারী : প্রাপির কলরব, যৌবনের উত্তালতা সবই যেন একাকার। এই বসন্ত কালে।
পুরুষ : মনের রং প্রকৃতির রং। রঙে রঙে ভাল মাতাল যেন,
নারী : এলো বসন্ত মন অশান্ত বুক কাঁপে সরসর ফুলের গন্ধে মন আনন্দে উঠে প্রেমর ঝড়ে।
গান: ০১৷৷ আধুনিক ।। নারী, পুরুষ
নারী : এলো বসন্ত মন অশান্ত
বুক কাঁপে থর থর,
পুরুষ : ফুলের গন্ধে মন আনন্দে
উঠে প্রেমের ঝড়নারী : সুখের দেশে, যাবো ভেসে
কোকিল ডাকে বনে,পুরুষ : কাছ-এসে, ভালোবেসে
মিলবে আমার সনে,নারী-পুরুষ : তারই আশাই
বুকটা ভাসাই সাজাই সুখের ঘর।।নারী : বুকের মাঝে, সানাই বাজে
স্বপ্ন জাগে মনে,পুরুষ : সোহাগ দেবো, আদর দেবো
এসো এমন ক্ষনে,
নারী-পুরুষ : জ্বালায় আগুন মাতাল ফাগুন
প্রেমের সরোবর।।গ্রন্থনা: পুরুষ
পুরুষ : ষড় ঋতুর বাংলাদেশ। বসন্ত ষড় ঋতুর পুরুষ বেশষ ঋতু। ফাল্গুন এবং সে মার্স সিলে হয় বসন্ত ঋতু।
নারী : বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাওয়ার পর, এবং গ্রীস্ম আসার আগে।
পুরুষ : বসন্ত কাল বাংলাদেশের প্রকৃতিতে রমনীয় শোভা বিস্তার করে। এ ঋতু প্রকৃতির সৌন্দार्य শোভিত করে আবির্ভূত হয়।
নারী : ফাগুনের প্রথমদিন বসন্ত বরণ উৎসব। পোষক এবং অনুষ্ঠানে রঙের প্রাধান্য।
পুরুষ : ফুল ও বালা হয়ে সখী, এসো ফাগুন বনে বসন্তেরই রানী সেজে রঙ দিও এহমনে।
গান।। 02 |৷৷ আধুনিক || পুরুষ।। একক
ফুলও বালা হয়ে সখী
এসো ফাগুন বনে,
বসন্তেরই রানী সেজে
রঙ দিও এই মনে।।ফুলের রেণু অঙ্গে মেখে
যাওগো সুধা ঢালো,
অলি হয়ে পরশ দেবো
বাসবো কত ভালো।
মাতাল হাওয়ায় মন দুলিয়ে
মিলবো তোমার সনে ।।ফুলের সুবাস ছড়িয়ে যাবে
মিলন বাসর ঘরে,
কোকিল হয়ে গান শুনাবো
যাবে হৃদয় ভরে,
আঁচল ভরা সোহাগ আদর
দিও সর্বক্ষণে।।
৭-২-১৮ বুধবারগ্রন্থনাঃনারী
নারী : কৌশর পেরিয়ে প্রতিটি নরমারী যৌবনে পদাশমা করে।
পুরুষ : মানব মানবীর জীবনটা চির বসন্তকাল।
নারী : কখন যে কারমনে রঙ লেগে যায় কে জানে। যেমন তোমার মনেরও লেগেজ।
পুরুষ : তাই চেয়ে আছি তোমার পানে।
নারী : বড় দুষ্ট তোমার চোখা
পুরুষ : চোখের ভাষায় একে অপর কে কাছে টানে।
নারী : অদৃশ্য স্বতার টানে আসে মনে ফাল্গুন, লাগে দোলা।
পুরুষ : বনে যদি ফুলনা ফোঁটে মনে ফোঁটে ফুল। ভেবে নিও বসন্ত এসে করেছ আকুল।
গ্রন্থনা: পুরুষ ।। আবৃত্তি৷৷
বনে যদি ফুল না ফোঁটে মনে ফোঁটে ফুল,
ভেবে নিও বসন্ত এসে করেছে আকুল।।প্রজাপতি মনটা তোমার মেলে যদি ডানা,
ফুলে ফুলে মৌমাছিরা নাইবা দিল হানা।
প্রেমের সুধা পান করতে করোনা তো ভুল,
ভেবে নিও বসন্ত এসে করেছে আকুল।মন মহুয়ার গন্ধে মাতাল হয়ে যদি থাকো,
মিলম নেশায় আপন করে কাছে মানুষ ডাকো।
ভরিয়ে নিও বন বিথিকা হৃদয়ের দুকূল,
ভেবে নিও বসন্ত এসে করেছে আকুল।৯/২/১৮- শুক্রবার
গ্ৰন্থনা: নারী
নারী : বসন্তকালে নানা রঙের ফুলে ছেয়ে যায় গাছ গাছালি।
পুরুষ :সেই রঙের প্রভাব পরে মানুষের সনে।
নারী : বনের কোকিল গেয়ে উঠে। সেই সাথে গেয়ে ডিবে হাজার পাখি।
পুরুষ পাখির কলতানে মুখরিত বন বিথিকা,
নারী :এসম মধুর দিনে বিরহি মন কেঁদে উঠে।
পুরুষ : ফাল্গুন আইলো ফাল্গুন আইলো কোকিল গাইলো মনে বড়ই জ্বালা, মিলন আশাই বুকটা ভাসাই নিঠুর বন্ধু কালা।
গান ॥০৩ ॥ পল্লীগীতি || নারী একক
ফাগুন আইলো কোকিল গাইলো
মনে বড়ই জ্বালা,
মিলন আশাত বুকটা ভাসাই
নিঠুর বন্ধু কালা।।এমন দিনে বন্ধু বিনে
কেমনে থাকি ঘরে,
নেই মনে সুখ কিসে অসুখ
মরি প্রমের জ্বরে,
কান্দে পরান নেই কিরে টান
শুকায় ফুলের মালা।।কেমন করে বন্ধু ওরে
থাকলি একা দূরে,
আয় না কাছে পরাণ নাচে
বাঁধবো প্রেমের সুরে,
শিমুল রাঙা পলাশ রাঙা
সাজাই বরণ ডালা।
৯-২-১৮- শুক্রবারগ্রন্থনা: পুরুষ
পুরুষ : বসন্ত কালে বনের আগুন পালাশ ফুল। সেই সাথে ফোঁটে কৃষ্ণচূড়া, মাধবী লতা সন্ধ্যা মালতি, কাঁঠালিচাঁপা, আরো নানা বুনো ফুল
নারী : বসন্তে ফোঁটে আমের মুকুল। বনে বনে প্রজাপতি খেলা করে।
পুরুষ : প্রকৃতির রূপ লাবণ্যে মনহর। জীবন রাঙাতে আসে বসন্ত।
নারী : মনের মাঝে রঙ লেগে থাক সারা জীবন ভরে, আগুন লাগা ফাগুন থাকুক হৃদয় আলো করে।
গান ॥০৪৷ আধুনিক ।।পুরুষ একক
মনের মাঝে রঙ লেগে থাক
সারা জীবন ভরে,
আগুন লাগা ফাগুন থাকুক
হৃদয় আলো করে।।স্বপ্ন গুলো উড়বে তখন
প্রজাপতির ডানায়,
পলাশ ফুলের পাপড়ি দিয়ে
দেবো হৃদয় রাঙায়,
দক্ষিন বাতাস দেবে ধরা
মিলন বাহু ডোরে।।গল্প গুলো সত্যি হবে
আসবে ছুটে অলি,
আকুল করা সুবাস তখন
ছড়ায় ফুলের কলি
বিভোর হৃদয় হাত ছানি দেয়
মিলন নেশার ঘোরে।।
৯/২/১৮ শুক্রবারগ্রন্থনা: নারী,
নারী : শোভিত প্রকৃতির মতো শোভিত মানুষের মন। বিকশিত হয়। হৃায় বনে ফোঁটে ফুল।
পুরুষ : তাই ফুল ছাড়া বসন্ত কাল কল্পনা অতীত।
নারী :পৃথিবীর বুকে সুন্দর মন নিয়ে বেঁচে
থাকুক প্রতিটি মানুষ।পুরুষ : সুন্দর ফুল সুন্দর প্রকৃতি।তাই বসন্ত দিনের শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য।
নারী : সকল বাঁধা পেরিয়ে মানুষ সুখ খোঁজে তেমনি, শীত কুয়াশা ছিন্ন করে নতুন পাতার শোভা। রঙ বে রঙের ফুলের বাহার দেখতে মনোলোভা।
পুরুষ : সবার মনে থাক মনোলোভা সুখ। সেই সুখের খেয়ায় ভাসতে ভাসতে চলো বিদায় নেয়া যাক।
গান ।।০৫। আধুনিক। নারী একক
শীত কুয়াশা ছিন্ন করে
নতুন পাতার শোভা,
রঙবে রঙের ফুলের বাহার
দেখতে মনোলোভা।।কুহু কুহু কোকিল ডাকে,
মন নাচে তার তালে,
ফাগুনেরই আগুন লাগে
পালাশ শিমুলডালে।
বসন্তেরই রূপে পাগল
মন হয়ে যায় বোবা।।মুহু মুহু ফুলের সুবাস
মনে লাগে দোলা,
মধু লোভি মৌমাছিরা
হয় যে পথও ভোলা।
ডানা মেলা প্রজাপতির
রমনীয় শোভা ।।
রচনাকাল ।। ৯/০২/২০১৮ শুক্রবার1 Comment

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad

সুন্দর।