Profile Photo

Sajibul Alam — সজীবুল আলমOffline

  • sajibulalambd
  • নতুন থ্রিলার উপন্যাস, ‘নিশানামুখ’

    রক্তের ঋণ কি কখনও চারাগাছের মায়ায় ঢাকা পড়ে?
    চরের এক কবরে আছড়ে পড়ে বেদনার সমস্ত ক্লেশ উগরে দিল হীরা।কবরের শীতল মাটিতে শেষ আশ্রয়টুকু যখন খুঁজছিল, ঠিক তখনইসাইরেনের শব্দে চিরে গেল সন্ধ্যা-রাতের নিস্তব্ধতা। সেলিমের রক্তাক্তলাশ আর হাবিবের এক রহস্যময় জবানবন্দি মুহূর্তেই ওলটপালট করেদিল সব সমীকরণ। যাকে ভাবা হতো বিশ্বস্ততার প্রতীক, সেই হীরাই কিতবে খুনি? নাকি ক্ষমতার দাবার ছকে সে কেবল এক অসহায় ঘুঁটি?

    নিজাম মোল্লার রাজনৈতিক দাপট আর পর্দার আড়ালের গভীরষড়যন্ত্রের মাঝে হীরা এখন এক নিরেট শোকের উপাসক। একদিকেপুলিশের তীক্ষ্ণ চাল, অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াই—এই দুইয়ের মাঝেদাঁড়িয়ে সত্য কি আদৌ আলোর মুখ দেখবে? নাকি সময়ের নিষ্ঠুরপরিহাসে সব স্মৃতি চাপা পড়বে কবরের শিউরে রোপণ করা তিনটিচারাগাছের নিচে?
    বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক রুদ্ধশ্বাস আখ্যান এই উপন্যাস, যাআপনাকে প্রতিটি বাঁকে দাঁড় করাবে নতুন এক সত্যের মুখোমুখি।

    বই: নিশানামুখ (থ্রিলার উপন্যাস)
    লেখক: সজীবুল আলম
    প্রকাশক: মোহাম্মদ আল-আমিন সিকদার
    প্রকাশনা: বই অঙ্গন প্রকাশন
    প্রকাশকাল: বইমেলা ২০২৬

    লেখকের অটোগ্রাফসহ বই নিতে ই-মেইল করুন লেখক’কে- sajibulalambd@gmail

    3
    5 Comments
Skip to toolbar