-
কবিতার সঙ্গে : অনুভূতির পথচলা
– শাহ্ আলম আল মুজাহিদকবিতা আমার প্রাণের ভাষা,
কবিতা আমার মুখ,
কবিতার সাথে গলাগলি করে
পাই যে কত সুখ।কবিতার কোলে মাথা রেখে আমার
ঘুম পায় বড় সুখে,
কবিতার ভাষায় কথা বলি আমি
বুঝতে পায় যেন লোকে।কবিতার ভাষায় প্রতিবাদ তোলে,
বিদ্রোহী হয়ে উঠি,
কবিতার সাজে সৈনিক সেজে
রণভূমে তাই ছুটি।এই কবিতা একদিন মোর হৃদয়ে মিশে গেল,
স্বপ্নের মতো রূপকথা হঠাৎ দেখা দিল।
সেই অভিজ্ঞতা, স্মৃতি যত
আমার মনে গাঁথা রইল।সেই থেকে আমি কবিতার লাগি
উজাড় করি প্রাণ,
কবিতার হাতে মাথা রেখে
যেন টিকায় সম্মান।কবিতা আমার হৃদয় জুড়ে,
কবিতা আমার সঙ্গ,
কবিতার কথা ভাবি সারাক্ষণ—
কবিতাতেই আমার রঙ।
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
মোরশেদ সাকিব
@morshedsakib
সা দি য়া (নন্দিনী)
@nandini
Syed Farah
@syedfarah
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
abrar
@abrar
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
Abu Raihan
@aburaihan

