Profile Photo

অর্ঘ্যদীপ চক্রবর্তীOffline

  • arghyadeep2000
  • কবিতা:- কোনো একদিন চলে যাব পৃথিবী ছেড়ে
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    কোনো একদিন চলে যাব পৃথিবী ছেড়ে
    আর থাকব না এই সুন্দর ভুবনমাতার কোলে।
    কত কী দেখলাম
    কত কী শিখলাম
    কত কী জানলাম
    সব শেষ হয়ে যাবে
    আমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে।
    কিছুই নিয়ে যাব না
    যখন এসেছিলাম কিছু নিয়ে আসিনি
    যখন চলে যাব তখনও কিছু নিয়ে যাব না
    শুধু মাঝখানে এই ধরিত্রীতেই
    যত দেখা শেখা জানার আয়োজন।
    নশ্বর দেহে আর থাকব না
    কিন্তু আমি রেখে যাব আমার কবিতার ভাণ্ডার
    হয়তো কেউ কেউ স্মরণ করবে আমার কথা
    আমার কবিতাগুলি পড়ে
    হয়তো কত আলোচনা সভা বসবে
    আমার ছবিতে মালা পড়াবে
    আমাকে নিয়ে কত কথা হবে….
    কিন্তু আমি কিছুই শুনতে পাব না
    শুধু নীরব হয়ে থাকব
    সৃষ্টি থেকে যাবে
    কিন্তু স্রষ্টা থাকবে না।
    কত কবিতা লিখেছিলাম নিসর্গকে ভালোবেসে
    কত কবিতা লিখেছিলাম আমার প্রিয়তমাকে ভালোবেসে
    কত কবিতা লিখেছিলাম মানুষের ক্লেশ যন্ত্রণায় ব্যথিত হয়ে….
    হয়তো এই সবই আলোচিত হবে সেদিন —-
    আমার দৃষ্টি পাথরের মতো স্থির হয়ে থাকবে
    উপস্থিত জনতার দিকে।

    —- অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ১৭/৩/২০২৬

Skip to toolbar