-
শিরোনামঃ তুমি চাইলেই”
কবিঃ-ইমাম হোসেন সবুজ
তারিখঃ১৮/০৩/২০২৬“তুমি চাইলেই এ দুটি চোখে,
ভিন্ন দুটি রূপ আনিতে পারো।
সকালে যে আঁখিতে ঝরালে মোর অশ্রু ধারা,
সারাটি দুপুর তোমারে খুঁজিয়া হলেন দিশেহারা।
নিশির হৃদয় গগনে, প্রেমের হাতে সরালে মেঘমালা।
ওগো প্রাণ বধু তুমি মোর চন্দ্র আলো,
তুমি কিরণমালা।
অভিমান কি আর স্বাধে আসে?
তোমার বিরহ সহিতে নাহি পারি,
কলিজা পোড়ে মোর, অজানা সর্বনাশে !
ভিড়ালে যখন হৃদয় তরী,
কোন পাষাণ পরানে বলো-
যাবে মোরে ছাড়ি।
অদৃশ্য বাঁধনে যখন টানো মোরে,
তবে কেন দাও যাতনা এত,
কেন থাকো এত দূরে?
তুমি চাইলেই পারো।
যে পাখি ভুলে গিয়েছিল বাসা বাঁধা।
কেন কাছে এসে তার আঁখি মুছায়ে বলো,
অনুভবের এ গোপন ভালবাসা।
তোমার মন মর্জি বুঝিতে চাহিনা,
প্রেমের বৃন্দাবনে চলো করি বিচরণ।
গোপন প্রেম আবারো জাগিবে,
কৃষ্ণ আমি, তুমি রাধা।
Friends
শেহজাদ আমান
@shehzadaman
rahat ahmad
@rahatahmad
Abcde gh.
@abcdegh
বাঁধন
@kabikabita01gmail-com
ফারহান রুবায়েদ
@farhanrubayed
শুভ রাম
@shubhram16
নান্টু সর্দার
@nantooghotok
রোহান আহম্মেদ নয়ন
@rohan00
sayeduzzaman Shad
@sayeduzzamanshad

