-
আসলেই কি “বসন্ত” বাংলাদেশের মানুষের মনে অন্যরকম অনুভূতি জাগায়?
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু গুলো হলো: গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত, শীত, বসন্ত। শীতকালে বাংলদেশের বেশিরভাগ গাছের পাতাই ঝরে পড়ে এবং বাতাস থাকে শীতল ও শুষ্ক। মাঘের হাড়কাঁপানো শীতের শেষে ফাল্গুন ও চৈত্র,অর্থাৎ মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য এপ্রিলের -এ সময়টাতেই বাংলদেশে “বসন্ত” বিরাজ করে। শীতের শুষ্ক বাতাস ধীরে ধীরে উষ্ণ ও আর্দ্র হয়ে ওঠে। তাপমাত্রা সাধারণত (২০ – ৩০) ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। গাছে-গাছে গজায় নতুন পাতা। ফোটে শিমুল,পলাশ,মহুয়া। আমগাছগুলো মুকুলের অলংকারে নিজেদের সাজিয়ে তোলে। প্রকৃতির এই মুহূর্তকে উৎসবমুখর করতে যেনো ডেকে ওঠে কোকিল, গুঞ্জন করে মৌমাছি।
প্রকৃতির এই সাজলগ্নে,প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজায়; যেমন কনে কে সাজানো হয় তার বিবাহের পূর্বমুহূর্তে। বাংলার কবি,লেখক এবং কথাসাহিত্যিকরা “বসন্তকে” খুব চমৎকার ভাবে বর্ণনা করতে গিয়ে বসন্তকে বলেছেন “ঋতুরাজ”!
এবার আসা যাক মূল কথায়। বসন্ত শুধু প্রকৃতিকে নয় বরং মানুষের মনকেও প্রভাবিত করে। অনেকে মনে করেন এই সময়ে মনে এক বিশেষ অনুভুতি তৈরি হয়। বিশ্লেষকদের মতে, “বাংলা সাহিত্যে বসন্তকে যেভাবে প্রেমরসে ভরিয়ে তোলা হয়েছে,সে থেকেই মানুষের মনে এ ধরনের বিশেষ অনুভূতি জাগ্রত হওয়া স্বাভাবিক”।
এবার দেখা যাক মনোবিজ্ঞান একে কিভাবে ব্যাখা করে:
Seasonal Affective Change (মৌসুমি আবেগীয় পরিবর্তন): শীতের নিস্তেজতা কাটিয়ে বসন্তের আলো, উষ্ণতা ও রঙিন পরিবেশ মানুষের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ায়। এগুলো আনন্দ ও প্রেমের অনুভূতির সাথে সম্পর্কিত।
Environmental Stimuli (পরিবেশগত উদ্দীপনা): ফুলের সৌরভ, পাখির গান, উজ্জ্বল রঙ—সবই মানুষের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় sensory stimulation, যা আবেগকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।
Symbolic Association (প্রতীকী সংযোগ):বসন্তকে নতুন জীবন, পুনর্জন্ম ও প্রেমের প্রতীক হিসেবে দেখা হয়। সাংস্কৃতিকভাবে এই প্রতীক মানুষের মনে প্রেমের আবহ তৈরি করে।
Social Psychology (সামাজিক মনোবিজ্ঞান):উৎসব, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ইত্যাদি সামাজিক কার্যক্রমও মানুষের আবেগকে প্রেমময় করে তোলে।সুতরাং বলা যায়,বাংলাদেশে বসন্তকালে প্রকৃতি যেমন নতুন জীবন লাভ করে, তেমনি মানুষের মনেও প্রেম ও আনন্দের আবহ তৈরি হয়।মনোবিজ্ঞানের ভাষায় এটি হলো পরিবেশ-প্রভাবিত আবেগীয় পরিবর্তন, যেখানে আলো, উষ্ণতা, রঙ ও সামাজিক প্রতীক মিলিয়ে মানুষের মনে প্রেমের অনুভূতি জাগে। তাই, ভুলক্রমে প্রেম হয়ে গেলে নিজেকে দোষারোপ করবার তেমন কোনো কারণ নেই।
2 Comments
Friends
Razin Imran
@razinimran
Mehran Zahir
@mehranzahir
উজ্জল রায়
@anthony6
qazy ashraf
@qazyashraf
শাহরিয়ার আহমেদ রাহুল
@shahariarahmedrahul
মুরসালিন ত্বহা
@mursalinahmed
এ,এইচ, জীবন
@ahjibon
বাঁধন
@kabikabita01gmail-com
Muhammadullah bin mostofa
@muhammadullahbinmostofa


“…তাই, ভুলক্রমে প্রেম হয়ে গেলে নিজেকে দোষারোপ করবার তেমন কোনো কারণ নেই।” – ঠিক। ঠিক। 🙂