Profile Photo

মুরসালিন ত্বহাOffline

  • mursalinahmed
  • Profile picture of মুরসালিন ত্বহা

    মুরসালিন ত্বহা

    2 months, 2 weeks ago

    যখন এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল
    এবং এই জমিনের বুকে কোন মানুষ, মানুষ রুপে ছিলনা।
    যখন মানুষগুলো পশুর ন্যায় রুপান্তরীত হয়েছিল।
    যখন চারিদিকে ছিল অন্যায়, অত্যাচার,অবিচার,হত্যা,চুরি,ডাকাতি।
    যখন মানুষেরা লিপ্ত ছিল নানা পাপাচার আর মূর্তি পূজায়।
    মানবতা যেন হারিয়ে গিয়েছিল মুক্তির পথ ও দিশা।
    তখন মানবতার সেই ক্লান্তিলগ্নে এই পৃথিবীর প্রতি আল্লাহ রব্বুল আলামিনের দয়াদ্রতা আসে।
    তখন আল্লাহ রব্বুল আলামীন এই পৃথিবীবাসীর প্রতি দয়াদ্র হয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেন সর্বকালের সর্বশেষ রাসুল ও মহামানব।
    পূনাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন,তাওহীদের, সত্যের দীপ্ত রবি,শুষ্ক পৃথিবীর সিগ্ধ প্রাণধারা।
    মানবকুলের পরম ও চরম আদর্শ।
    সাইয়্যেদুল মাখলুকাত,ফাখরুল মওজুদাত,আফতাবে নবুওয়ত।
    নবীকুল শিরোমণি, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তফা ﷺ কে।
    যার চরিত্র ও আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির হেদায়েত, কল্যাণ, কামিয়াবি ও সফলতা।
    তাকে আল্লাহ রব্বুল আলামীন এই পৃথিবীতে রহমাতুল্লিল আলামীন বানিয়ে পাঠান।
    যিনি আগমন করার অল্প কিছু দিনের মধ্যেই গোটা পৃথিবীর আকৃতি পরিবর্তন করে দেন।
    শিরিক ও কুফুরের পরিবর্তে ঈমানের নূর দ্বারা গোটা পৃথিবী আলোকিত করে দেন।

    4
    1 Comment
Skip to toolbar