Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • আন্তর্জাতিক সুখ দিবস
    .

    তোমাদের এই শুদ্ধতাবাদী সমাজে,
    তোমাদের মনের মত হবার
    চেষ্টা করতে করতে আমি ক্লান্ত ।
    যেভাবে শতশত চতুর্ভূজাকৃতি গাছের সারি
    দাঁড়িয়ে থেকে থেকে শোভা দেয়
    পার্কের সুসজ্জিত পথের দুপাশে,
    সেভাবে আদর্শ মানবীর ভূমিকায়
    খাপ খাওয়াতে গিয়ে,
    জোড়াতালি দিতে দিতে
    কেটে ছেঁটে, ঘষেমেজে
    কাঠামো ধারণ করতে করতে আমি বিপর্যস্ত।
    তবু তোমাদের মনের মত হতে পারলাম না।
    আবার বলো সুখী হতে।
    জোর করে কি সুখী হওয়া যায়?

    ভূমিকার ধারাবহিকতায় খুঁজে খুঁজে
    অক্ষমতা বের করে চোখে আঙ্গুল দিয়ে দেখাও।
    তোমাদের প্রত্যাশার চাপে
    কতবার মরে মরে কাপুরুষের মত বেঁচে আছি
    তার হিসাব তো খুঁজতে যাও না ।
    তোমাদের সংজ্ঞায়িত দুঃখ কাটাতে
    পদে পদে প্ররোচনা দাও
    স্বাতন্ত্রবিহীন আদর্শ সিদ্ধান্ত নিতে,
    ব্যর্থ হলে তো কখনোই দায় নাও না।
    দায় তো সব আমার একারই।
    দুঃখের ভারও শুধু আমার একারই।
    তবু এই তোমারাই বলো সুখী হতে।
    জোর করে কি সুখী হওয়া যায়?

    তোমরা কাউকে একা দেখতে চাও না।
    চরমতম দুঃখের সময় তো আমি একাই ছিলাম।
    কারো কাঁধে মাথা রেখে কাঁদিনি ।
    পাহাড়ের মত অটল থেকে বলেছি-
    ঠিক আছি একদম।
    তার আগে পরে
    কতজন কত রঙে সেজেগুজে
    হেসে খেলে নেচে গেয়ে চলে গেল দেখলাম।
    আমি কেবল তোমাদের আদর্শবাদ
    আর গ্রহণযোগ্যতার নেশায়
    বিকর্ষণী বিবর্ণতা আঁকড়ে পড়ে রইলাম ।
    পড়ে থাকতে থাকতে ভাটার টানে
    ছিন্ন ভিন্ন হয়ে গেলাম ।
    চারপাশে শান্তির দেয়াল গাঁথতে গাঁথতে
    আঁকাবাকা, চূর্ণবিচূর্ণ হয়ে গেলাম ।
    পার্কের ঐ চতুর্ভূজাকৃতি হেজের মত।
    তারপরও তোমরা বললে সুখী হতে।
    কিন্তু, জোর করে কি সুখী হওয়া যায়?

    3
    1 Comment
Skip to toolbar