-
রক্তের মুদ্রা
মুদ্রা
সাজ্জাদ হোসেন
ছোট্ট একখানি মুদ্রা,
চলেছি আমি পথ হেঁটে–
রাজদরবার থেকে
ফকিরের ঝুলি ফেটে।
কত জনের হাত ঘুরে
কত ঘরে আমার বাস,
রাজমুকুটে ছিলাম আমি,
ছিলাম ধুলার পাশ,
শিশুর খেলায় হেসেছি আমি,
কৃপনের বুকে কাঁপা,
পাপের হাত কলুষিত,
পূণ্যের হাত ফাঁকা।
কে জানে আমার জন্মকথা,
কে জানে আমার শেষ–
মানুষের লোভে বাঁধা পড়ে
আমি ঘুরি নিরুদ্দেশ।1 Comment
Friends
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Nehal Nibir
@nehalnibir
মনিকা ইসলাম
@monikaiv
MAPRIK
@maprik
Shakkhar Kundu
@shakkharkundu
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon


সুন্দর