-
কবরে কাছে, কবরের উপরে, কতক্ষণ থাকা যায়-লেপ্টে?/ হলো না বাবা, হলো না-স্বপ্ন পূরণ হলো না।”
আব্বা, আব্বা
আলী আজমলেপ্টে থাকার বাসনা।
একটি বুকে লেপ্টে থাকার বাসনা আমাকে কাবু করে-কত সময় গড়িয়ে গেল, হলো না। আজও!ফিরে পাওয়া গেল না বেতুন ফল।
ফিরে আসে না গাছতলার মেলা।
দেখা হয় না-আমার হাতেখড়ি পাওয়া-
বিরেন্দ্র স্যারকে।
জিজ্ঞেস করে না আর নবাব সিরাজউদৌলার বাবার নাম কী?কুড়ানো হয় না ঝরে পড়া আম। পড়া হয় না আমপাড়া, আদর্শ লিপি।
যাওয়া হয় না আর চপলবিহীন সেই স্কুলে-মজিব স্যারের অবহেলার কটু হাসি আজও কানে বাজে।আমার বুকে লেপ্টে থাকার স্বপ্ন- হলো না, হলো না আজও।
বাড়ির পাশের আদর্শহীন মেয়েটি কোথায় যেন তলিয়ে গেল।
মৃত স্মৃতি বুকের পাড়ায় হাউমাউ করে ওঠে মধ্যরাতে।মানুষ হওয়ার অপেক্ষায়-কবে?
বুকে লেপ্টে থাকার জন্য যোগ্যতা লাগে না।
এ কথা বুঝতে বুঝতেই হারিয়ে গেল কত আলো-মেঘ।
কবরে কাছে, কবরের উপরে, কতক্ষণ থাকা যায়-লেপ্টে?
হলো না বাবা, হলো না-স্বপ্ন পূরণ হলো না।
আব্বা…
আব্বা…
আব্বা
তোমার বুকে লেপ্টে থাকার বাসনা, হলো না আমার।২৩.৩.২৬
মিরপুর, ঢাকা।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ইভান
@ivan
ভাস্কর
@vaskarchou
Ruddro
@ruddro1
Keal Orion
@kealorion
দিবাকর মজুমদার
@dibakarmazumder
Nazmun Nakeb
@nazmunnakeb
আবু রায়হান মৃদুল
@mistiriousman
মাহীম খান
@meho
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves



যা অতীত তা আর ফিরে আসে না