-
এটা খুব সুন্দর একটা ভাবনা—
একই একে অপরের পছন্দ-অপছন্দগুলো বোঝা।
অনেক সময় চাওয়া-পাওয়া মিলবে, আবার না মিললেও সমস্যা নেই।কারো মন খারাপ থাকলে খোঁজ নেওয়া—
“কেন মন খারাপ?”
কোনো কথায় কষ্ট পেলে জিজ্ঞেস করা—
“তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো?”ভুল-ত্রুটি সবার মাঝে থাকে,
তাই একে অপরকে দোষারোপ করা ঠিক নয়।সবসময় হা-হুতাশ করা ঠিক না—
শোকরিয়া আদায় করতে জানতে হবে।পার্টনারকে অন্য কারো সাথে তুলনা করা সবচেয়ে খারাপ।
যদি মনে হয়, “তার মতোই আমার পার্টনার হতে হবে”—
তাহলে সম্পর্কের মানেই থাকে না।কিছু স্যাড পোস্ট দেখে নিজের পার্টনারকে জাজ করা উচিত নয়।
বিবাহিত জীবন তখনই সুখের হয়—
যখন থাকে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা।আর কখনোই অন্য মানুষের সামনে নিজের পার্টনারকে ছোট করা উচিত নয়।
ভেতরের অনুভূতিগুলো ভেতরেই থাকুক—সবাইকে জানানো প্রয়োজন নেই।সবকিছুর শেষে একটা কথাই সত্য—
ভালোবাসা টিকে থাকে না শুধু অনুভূতিতে,
টিকে থাকে সম্মান, ধৈর্য আর বোঝাপড়ায়।যেখানে সম্মান নেই,
সেখানে ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না…— ইফফাত আরা ঐশী
1 Comment
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Arafat kk
@arafatkk
Abcde gh.
@abcdegh
আব্দুল্লাহ আল ফিদা
@abdullahalfida
রাইহান খালিদার
@rayhan-30
শুভ রাম
@shubhram16
আদিব হাসান রিসাত
@adibhasan
Shayeakh Abdullah
@shayeakhabdullah
এসকে হেলাল
@skhelal


“যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না”—এই বাক্যটি আমাদের আধুনিক যান্ত্রিক জীবনে সুস্থ সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দেয়।