Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 7 months ago

    চৈত্র এবার আষাঢ়ে
    মানিক কুমার সাঁজোয়াল

    তপ্ত রোদে পুড়েছে মাঠ, ফেটেছে বুকের মাটি,
    বৈশাখী ঝড়ের অপেক্ষায় দিনগুলো ছিল খাঁটি।
    কিন্তু হঠাৎ ছন্দপতন, আকাশটা আজ কালো,
    চৈত্রের ওই রুক্ষ দিনে মেঘের বিদ্যুৎ জ্বালো।
    খাঁ খাঁ করা দুপুরের রোদে বৃষ্টির ঝমঝম গান,
    অকাল বর্ষণে ভিজে একাকার তৃষ্ণার্ত কৃষাণ।
    চৈত্র এবার আষাঢ় সাজে সেজেছে আপন মনে,
    কদম্ব ফুটেছে কি আজ এই শুকনো বনের কোণে?
    ধুলোবালি সব শান্ত হলো মেঘের শীতল স্পর্শে,
    বসন্ত শেষে চৈত্র মাস আজ ভিজলো নতুন বর্ষে।
    আম্রকাননে মুকুলগুলো বৃষ্টির জল মাখে,
    কোকিলটি আজ অবাক হয়ে ভিজে ডালেতে থাকে।
    নদীর বুকে রূপালী ঢেউ, চরের হাহাকার শেষ,
    প্রকৃতির এই খামখেয়ালিতে বদলেছে সব বেশ।
    আষাঢ়ের মতো কালো মেঘে ঢেকেছে সূর্য মুখ,
    গুমোট গরমে জলদ ধারায় নামলো অপার সুখ।
    ঋতুর হিসাব গোলমাল আজ, নিয়ম ভেঙেছে সব,
    মেঘে মেঘে চলে আকাশ জুড়ে গর্জনের উৎসব।
    চৈত্র মাসের বিদায়বেলায় আষাঢ় নামলো দ্বারে,
    জীবন রঙিন হলো আবার নবধারা জলসারে।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    3
    1 Comment
    • চৈত্র সাধারণত আগুনের মাস, কিন্তু আপনি তাকে ভিজিয়ে দিলেন ‘নবধারা জলসারে’

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar