Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    2 months, 3 weeks ago

    পূর্ণতার গল্প
    মানুষ যতই জ্ঞানী হোক, যতই মর্যাদা অর্জন করুক, কিন্তু পূর্ণতা ভিন্ন কিছু।
    কেননা পূর্ণতা যখন আসে জীবনে, জীবন হয়ে ওঠে অপার্থিব সুখের আবেশে ভরা,
    প্রশান্তির ছোঁয়ায় শুদ্ধাচারের চরিত্র ধারণ করে,
    জীবন পরিণত হয় আদর্শে—যেন একটি স্বপ্ন বাস্তবতা হয়ে ফুটেছে,
    আর সুবাসে মোহিত করে পুরো পৃথিবী।
    সবাই কি পারে ফুল হয়ে ফুটতে
    প্রতিটি পাপড়ি যেন সুবাস ছড়ায় চারপাশে?
    সবাই কি পারে যেন তার হাসি হয়ে ওঠে চাঁদের আলো,
    যা অন্ধকারেও আলোকিত করে পথ-প্রান্তর?
    সবাই কি পারে পাহাড়ের মতো অটল অবিচল হতে,
    ঝড়ও না দোলাতে পারে তাকে? না তুফান সাইক্লোন
    সবাই কি পারে যেন দানশীলতায় ছাড়িয়ে যায় সমুদ্রকে—অসীম, অবিরাম?
    না, এই বৈশিষ্ট্য শুধুই মহৎ মনুষ্যত্বেরই অংশ।
    পূর্ণতার এক অনন্য, অনবদ্য গল্প আমাদের সামনে—নবী ﷺ।
    তিনি ছিলেন নির্ভীক, কিন্তু কোমল; শক্তিশালী, কিন্তু বিনম্র; উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু দয়ালু।
    প্রতিটি পদক্ষেপে তিনি দেখিয়েছেন,
    শক্তি আর কোমলতা কিভাবে একসাথে থাকতে পারে,
    দয়া আর ন্যায় কিভাবে মিলিত হতে পারে।
    সাহাবারা তাঁকে দেখেছেন সূর্য ও চাঁদের মতো আলোকিত,
    যার নূর ছড়িয়ে পড়ে প্রত্যেকের হৃদয়ে।
    কবি হুসসান বিন সাবিত (রাঃ) লিখেছেন:
    وأحسنُ منك لم ترَ قطُّ عيني
    وأجملُ منك لم تلدِ النساءُ
    خُلِقتَ مبرّأً من كلِّ عيبٍ
    كأنك قد خُلِقتَ كما تشاءُ

    “এত সুন্দর আর কাওকে আমি দেখিনি,
    এত সুন্দর আর কোনো নারী জন্মায়নি।
    তুমি জন্মেছ মুক্ত হয়ে সকল ত্রুটি থেকে,
    যেন তোমায় সৃষ্ট করা হয়েছে যেমন ইচ্ছা তোমার

    নবীজীর উচ্চাকাঙ্ক্ষা ও মানসিক শক্তি সম্পর্কে বলেছেন
    لهُ هِمَمٌ لا مُنتهى لكبارها
    وهمّتُهُ الصُّغرى أجلُّ من الدهرِ

    “তার উচ্চাকাঙ্ক্ষার শেষ নেই,
    আর তার ন্যূনতম উচ্চাকাঙ্ক্ষা যেন যুগের চেয়ে মহৎ।”

    নবীজীর অসীম দানশীলতা, হৃদয় ও জ্ঞানের মহানতা ফুটে উঠেছে: তার এ কবিতাই
    لهُ راحةٌ لو أنَّ مِعشارَ جودِها
    على البرِّ كان البرُّ أندى من البحرِ
    “তার দানশীলতার কেবল এক দশামাংশ যদি স্থলে নেমে আসতো,
    পৃথিবী হতো সমুদ্রের চেয়ে দানশীল

    নবী ﷺ-এর জীবন আমাদের শেখায় যে, জ্ঞান একা যথেষ্ট নয়।
    প্রকৃত মানবতা আসে ভালোবাসা, ধৈর্য, দয়া, স্থিরতা এবং নৈতিকতার মাধ্যমে।
    তিনি দেখিয়েছেন—কতটুকু জানি নয়,
    কতটুকু ভালোবাসি, কতটা দয়া করি, কতটা ধৈর্যশীল এবং কতটা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করি।
    আজও আমরা তাঁর জীবন থেকে আলো পাই।কেননা

    তিনি ঊষার রবি তিনি ভোরের আজান
    তার নূরে চমকিত তামাম জাহান

    আমরা শিখি—কিভাবে হাঁটতে হয় শুদ্ধাচারের পথে,
    মুখে হাসি রেখে, চোখে আলোর প্রতিফলন রেখে
    হৃদয়ে প্রশান্তি নিয়ে, কিভাবে জীবন কে উপভোগ করতে হয়
    তিনি আমাদের দেখান, প্রকৃত মানবতা মানে—
    অপরকে সাহায্য করা, অন্যের জন্য ভালোবাসা ছড়ানো,
    নিজেকে সমৃদ্ধ করা, জ্ঞান, আচরণ এবং অন্তরের সৌন্দর্য দিয়ে।
    ভাই, আমাদের পথটি একমাত্র জ্ঞান নয়।
    পথটি প্রেম, ধৈর্য, উদারতা, করুণা এবং স্থিরতার সমন্বয়।
    যারা এই পথে চলবে, তারা নবী ﷺ-এর চরিত্রকে জীবনের আলো বানাতে পারবে।
    নবী ﷺ-এর জীবন আমাদের শেখায়—
    প্রকৃত মানবতা মানে পূর্ণতা, যা আসে ভালোবাসা, নৈতিকতা, ধৈর্য এবং অশেষ সৃজনশীলতার মাধ্যমে।
    পূর্ণতার এ মিছিলে আপনিও শামিল হতে পারেন—
    হতে পারেন শুদ্ধাচারের পথের অবিরত যাত্রী।

    4
    2 Comments
    • মানবাত্মার পূর্ণতা প্রাপ্তির একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন সামনে এনেছেন। চমৎকার এবং তথ্যবহুল লেখা।

      • অশেষ ধন্যবাদ আমি প্রথম হিসেবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য

Friends

Skip to toolbar