Profile Photo

হেমায়েত হোসেন হিমুOffline

  • একাকীত্ব জীবন
    -হেমায়েত হোসেন হিমু

    রাতের আবছা ছায়ার মতো আজো নিঃসঙ্গ, একাকী
    না পাওয়ার গল্পের খসড়া জমে হৃদয়ের ব্যালকনিতে
    নিজস্ব একাকীত্বে, ইত্যকার না পোষানো প্রাত্যহিক
    ব্যক্তিগত খুঁটিনাটি কথামালা ঝরে যায় কবিতায়।

    একাকীত্ব আমাকে কী আশ্চর্য নিয়ে যায় দিগন্তে
    শ্যাওলা জমা ইট-কাঠের প্রাচীন ঘরে বন্দি থেকে
    ছুটেছুটে ক্লান্ত প্রাণ আমার কি যে চায় সঙ্গোপনে
    লতাপাতার চরাচরে ভেসে যাওয়া পূর্ণিমা আলোয়
    পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলে শীতের শীর্ণ নদী
    যেন নদী ফিরে পাবে যৌবন আসন্ন বর্ষায় অশ্রুসিক্ত
    সে নদীর উদাম দেহে বৃক্ষের ভাষায় ভেঙে পরে বোধ!

    মানুষের সম্পর্ক যে শুধু মানুষের সাথেই নয়
    নিঃসঙ্গতায় হই পাখি কিংবা একাকী ঘাসফড়িং
    উঠোনের কচুপাতা, পশ্চিমে ঢলে পড়া রক্তসূর্য
    বৃষ্টির বন্ধুরা কানাকানি করে নির্জন চিলেকোঠায়
    এদের সবাই তো ঝুলে থাকে একাকীত্ব দুপুর- বিকেলে
    ব্ল্যাকবোর্ডে চক খড়ির আঁচড়ে আঁকি প্রিয়তমার মুখ।

    সাদা-কালো একাকীত্ব জীবন কারও মনে হতে পারে
    নিস্ফলা জলাভূমি; অথবা পাথর চাপা সাদা ঘাস-
    পুঁজিবাজারে পণ্যের বয়ানে বিভক্ত ক্রান্তিকালের মানুষ
    শুন্যতারে দেয় অমরতা, দেয় বাহুল্য বিরহ দহন

    নক্ষত্রের ডানায় ছুঁয়ে থাকা নির্দয় নিবাস, একাকী ক্ষণে।

    2
    1 Comment
    • সাদা-কালো একাকীত্বের মাঝেও রঙের ছোঁয়া খুঁজে পেলাম।

Friends

Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Nahida Khanam
@nahidakhanam
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Profile Photo
Jiban Hasan
@jibanhasan
Profile Photo
Daliya Begum
@daliyabegum
Profile Photo
Pragya
@pragya
Profile Photo
Sharmin Jahan
@sharminjahan
Skip to toolbar