-
কাকে ভালোবাসলেন,
কেন ভালোবাসলেন,
কী পেলেন, কী পেলেন না—
এসব হিসেব-নিকেশ না করে
শুধু একভাবে ভালোবেসে যাওয়াই ভালো।কারণ ভালোবাসা যদি প্রতিদানের হিসেব হয়ে যায়,
তবে সেখানে ভালোবাসার চেয়ে
অভিযোগই বড় হয়ে ওঠে।তার চেয়ে নিঃশর্তে ভালোবাসুন—
যতটুকু মন থেকে আসে, ততটুকুই।
তাহলে অন্তত এইটুকু বলতে পারবেন—
ভালোবাসতে গিয়ে নিজেকে হারাইনি,…Read More5 Comments -
বন্ধ জানালার ওপাশে
✍️মোনা মাহমুদকেউ কোথাও নেই—
দিন শেষে সত্যিই থাকে না কেউ।
সব কোলাহল থেমে গেলে,
নিজের নিঃশ্বাসের শব্দটুকুও কেমন অপরিচিত লাগে।বন্ধ ঘরের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে
আমি তোমাকে দেখি
দূর থেকে, নিঃশব্দে।
তোমার প্রতিটি পদক্ষেপ আমার ভীষণ চেনা,
তোমার চলে যাওয়ার ভঙ্গিটুকুও
আমি অনুভব দিয়ে চিনে নিই।তুমি জানো না—
কতবা…Read More4 Comments -
💔শেষে কেউ-ই থাকে না পাশে
পরন্ত বিকেলের নিঃসঙ্গ আলোয়
নিজেকেই নিজের হাত ধরতে হয়,
নিজেকেই ভালোবেসে
শেষ আলোটুকু নিভে যাওয়া পর্যন্ত
টিকে থাকতে হয়। 💔✍️মোনা মাহমুদ
8 Comments -
-
যে ভালোবাসার কোনো প্রতিধ্বনি নেই,
সেই ভালোবাসা বয়ে বেড়ানো মানেই
নিজেকে কাঁটার আলিঙ্গনে জড়িয়ে রাখা।তাকে যত বেশি আঁকড়ে ধরবে,
ততই গভীর হবে ক্ষত,
আর তীব্র হবে যন্ত্রণা।— মোনা মাহমুদ
4 Comments -
🌸 মায়ের চিঠি 🌸
প্রিয় সন্তান,
হয়তো এই কথাগুলো কোনোদিন তোমাকে মুখোমুখি বসে বলা হবে না। বুকের গভীরে জমে থাকা কিছু অনুভূতি কিছু কথা চিঠির পাতায় রেখে দিলাম—শুধু তোমার জন্য।
একদিন হয়তো জীবনে আবার অফুরন্ত অবসর ফিরে আসবে। ব্যস্ততা কমে যাবে, নিজের জন্য সময় মিলবে, ফিরে আসবে হারিয়ে যাওয়া ঘুম, নিশ্চিন্ত রাত, অবাধ স্বাধীনতা।
জীবনের অনেক…Read More6 Comments -
-
চেয়েছিলাম আপন করে রাখব তারে প্রাণে,
সে তো রইল দূর আকাশে, অধরা এক চাঁদ,
যতই তাকে ভুলতে চাই, ততই মনে টানে,
বিরহ যেন বুকের মাঝে বাড়ায় শুধু সাধ।মোনা মাহমুদ
3 Comments -
ঘুম ভাঙতেই অযথা মন খারাপ হয়।
পাশবালিশের শূন্যতা থেকেই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ—
সব একাকার হয়ে যায়।কিছু কিছু স্মৃতি
চোখে জলরঙের বৃষ্টি নামায়,
নিঃশব্দে ভিজিয়ে দেয় ভেতরের সমস্তটা।আমি তোমার কথা ভাবি।
কত কথা যে জমে পাহাড় হয়েছে বুকের জমিনে!
সেই জমে থাকা কথাদের তোলপাড়ে
কখনো কখনো ভেতরে ঝড় ওঠে।ইচ্ছে করে—
কয়েক ফোঁটা বৃষ্টিতে
তো…Read More2 Comments -
মানুষ ঠিক কতটা কষ্ট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে?
এত সুন্দর একটা পৃথিবী
আকাশ, বাতাস, বৃষ্টি, নদী, গাছের সবুজ, ভোরের আলো, এক কাপ চা, প্রিয় মানুষের মুখ—
এসব ছেড়ে একজন মানুষ কেন নিজের জীবনটাকেই বিসর্জন দিতে চায়?কতটা দুঃখ জমলে বুকের ভেতরটা এত ভারী হয়ে যায়,
যে বেঁচে থাকার চেয়েও চলে যাওয়াকে সহজ মনে হয়?কতটা কষ্ট মানুষ হয়ে মানুষকে দেওয়া যায়?…Read More
3 Comments -
ফেসবুক স্ক্রল করতে গিয়ে সুকন্যা চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট লেখা চোখে পড়ল।
কয়েকটি কথাই যেন খুলে দিল স্মৃতির পুরোনো দরজা। নস্টালজিক হয়ে ফিরে গেলাম আমার ফেলে আসা ছোটবেলায়।সেই স্মৃতিগুলোই আজ শব্দ হয়ে ধরা দিল—
লিখে ফেললাম আমার মেয়েবেলা। 🌿
……….“প্রিয় মেয়েবেলা”,
আজ হঠাৎ বড় মন পোড়ে তোমার জন্য
সেই আদুরে সময়টার জন্য,
যে সময়টুক…Read More6 Comments-
মোনা মাহমুদ, আপনার লেখায় ফুটে ওঠা ছোটবেলার হারিকেনের আলো আর মাটির পুতুলের বিয়ের স্মৃতিগুলো খুব আবেগঘন ও সুন্দর। আপনি চাইলে বড় হওয়ার পরের ব্যস্ততার সাথে ছোটবেলার এই অনুভূতির বৈপরীত্য আরো কিছুটা বিস্তারিত বর্ণনা করতে পারেন। এমন চমৎকার স্মৃতিময় লেখা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনি এভাবেই লিখে যান।
-
“সন্ধ্যা নামলেই দূর থেকে ভেসে আসত আম্মার ডাক—
“কোথায় আছিস? বাড়ি আয়!”সেই ডাকের ভেতরেই ছিল
একটা আস্ত পৃথিবীর নিরাপত্তা। …”খুব সুন্দর বলেছেন। এরকম আরও অনেক লাইন মিশে আছে লেখাটিতে।
-
-
-
জীবন মানেই এক নাট্যমঞ্চ
আর আমরা সবাই
নিজ নিজ চরিত্রে অভিনয় করে যাওয়া মানুষ।জীবন-নাট্যের এই মঞ্চে
কেউই হয়তো পুরোপুরি সত্যি নয়,
শুধু নিজের ভাঙাচোরা মুখটা
আড়াল করে অভিনয় করে যাওয়া।কত কিছু না পেয়েও
নিজেকে পূর্ণ ভেবে
সুখী থাকার অভিনয়।প্রিয়, তোমাকে পাব না জেনেও
“ভালো আছি”—
এই মিথ্যে কথাটুকু বলার অভিনয়।নিজের প্…Read More
5 Comments -
পোড়া গন্ধ
✍️মোনা মাহমুদআমি তোমাকে ভুলে যাচ্ছি,
সত্যিই ভুলে যাচ্ছি।একসময় হৃদয়টা একটু খুঁড়লেই
তোমার পোড়া গন্ধ পাওয়া যেত।
পুরোনো কোনো কথার ছাইয়ে
আঙুল রাখলেই বুকের ভেতরটা
হঠাৎ জ্বলে উঠত।এখন আর তেমন হয় না।
তোমার নাম শুনলে হৃদয় কেঁপে ওঠে না,
পুরোনো ছবিগুলো চোখে জল আনে না।
রাত গভীর হলে তোমাকে মনে করার জন্য
আলাদা করে কোনো অন্ধক…Read More5 Comments -
আজিজুর রহমান and
মোনা মাহমুদ are now friends
-
Puja Chakrabartty and
মোনা মাহমুদ are now friends
-
তুলে রাখা শাড়ির মতো কিছু সম্পর্ক…
সব সম্পর্ক কি আর পূর্ণতা পায়?
কিছু সম্পর্ক থেকে যায়— ভালোবাসার, অথচ অসম্পূর্ণ। সময়ের ধুলোর নিচে চাপা পড়ে, তবু হৃদয়ের ভাঁজে তারা রয়ে যায়, নরম তুলোর মতো কোমল হয়ে।
আমরা যেমন প্রিয় শাড়িগুলো ন্যাপথলিনে মুড়ে আলমারির গোপন খোপে তুলে রাখি, তেমনি কিছু মানুষ, কিছু অনুভব নিঃশব্দে আশ্রয় নেয় মনের একান্ত গোপন কুঠুরি…Read More
8 Comments-
ঠিক বলেছেন লেখিয়েবন্ধু, সম্পর্কের টানাপোড়েনে হয়ত হারিয়ে যায় প্রিয় মানুষগুলো শুধু রয়ে যায় কিছু মুহুর্ত, কিছু অনুভব, যেগুলো আমরা খুব যত্ন করে লুকিয়ে রাখি মনের সিন্দুকে। সেই স্মৃতিগুলোই শেষে সাথী হয় আমাদের।
-
প্রিয় শাড়ির ভাঁজে জমা মায়ার সাথে সম্পর্কের তুলনাটি ভীষণ চমৎকার এবং হৃদয়স্পর্শী, যা মুহূর্তের মাঝে এক অদ্ভুত বিষণ্ণতা ও স্নিগ্ধতা তৈরি করে। আপনার এই সুন্দর অনুভূতির প্রকাশ এভাবেই নিয়মিত কলমের কালিতে ফুটিয়ে তুলুন, যা আমাদের মতো পাঠকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।
-
-
-
শান্ত নদীর মতো
— মোনা মাহমুদ
মনে হয়, জীবনের এমন এক প্রান্তে এসে দাঁড়িয়েছি, যেখানে সব চিন্তা থেমে গেছে, সব প্রশ্নেরও অবসান হয়েছে।
অনুভূতিরা আর আগের মতো জেগে ওঠে না। কী ভালো লাগে, কী বিষাদ এসে ছুঁয়ে যায়— তারও কোনো স্পষ্ট ভাষা খুঁজে পাই না।
চাওয়া নেই, পাওয়ারও কোনো হিসাব নেই। স্বপ্ন, অভিমান, অপেক্ষা— সবকিছু যেন এক অ…Read More5 Comments -
মোনা মাহমুদ and
JB Ayon are now friends
-
ভাবছি
এবার নিজেকে বদলে ফেলি,
পুরোনো সেই সহজ-সরল, অবারিত দরজার মানুষটাকে
নিঃশব্দে বিদায় দিই।যে মানুষটি বানের জলের মতো কাউকে
হুড়মুড় করে ঢুকে পড়তে দেয় হৃদয়ের ভেতর,
আর তারপর—
সেই মানুষই একদিন স্থির পুকুর হয়ে
সমস্ত গভীরতা দখল করে নেয়।সবটুকু স্নেহ শুষে নিয়ে,
চৈত্রের খরার মতো শুষ্কতা রেখে
ফেটে যাওয়া মাটি…Read More5 Comments -
“একটা বয়সের পর…”
✍️ মোনা মাহমুদএকটা বয়সের পর আর বলা যায় না,
“ভালোবাসি তোমায় খুব, পাগলের মতো!”
শব্দগুলো গলায় দলা পাকিয়ে থাকে।বুক ফেটে কান্না আসলেও বলা যায় না
“আমি খুব কষ্টে আছি!”
দেখতে ইচ্ছে হলেও বলা যায় না
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে!
ইচ্ছে গুলো গিলে ফেলতে হয়!কিন্তু কে বুঝবে সেই গভীর ক্ষত?
যেখানে প্রতীক্ষার…Read More2 Comments -
যখন ভীষণ একা লাগে,
চরাচরের সমস্ত শূন্যতা যেন এসে আমার করতলে জমা হয়।
এই আকাশ, নদী কিংবা দিগন্তজোড়া অবারিত মাঠ,
সবকিছু কেমন বিবর্ণ, রিক্ত আর শূন্য মনে হয়!
এই ভরা বর্ষার মেঘলা দিনে,
হুড তোলা একলা রিকশায়
যখন শহরজুড়ে ঝুম বৃষ্টি নামে,
তখন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক-একটি একাকিত্বের গল্প বলে।
রাস্তায় ফুটে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর…Read More2 Comments -
মোনা মাহমুদ changed their profile picture
Friends
MINHAZ ABIR
@minhazabir
Ariyan Abir
@ariyanabir
Sirajul Manik
@sirajulmanik
Shruti
@shruti
আবু তাহের রিপন
@abutaherripon
MD TAREQ
@mdtareq
হযরত বেলাল
@hazratbelal
Gileman Alom
@gilemanalom
Sima Nto
@simanto







যতটুকু মন থেকে আসে, ততটুকুই।