-
আমরা কাটিয়েছি আশ্চর্য বাল্যকাল ।
ধর্মদর্শন আর আত্মমগ্নতার চর্চায়।
ভাবনাপ্রবণ অপেক্ষায়
জ্ঞানপিপাসু অস্থিরতায় ।আমরা বিচরণ করেছি বৈরাগ্যের মাঠে।
সঠিক পথের খোঁজে
নিভৃতচারী মন নিয়ে
ভ্রমণপিপাসু বিশালতায় ।আমরা সাক্ষাত করেছি দাপ্তরিক কাজে।
সকাল বিকাল চায়ের ক্যান্টিনে
প্রতিদিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে,
স্টাফ বাসের পেছনের জানালায় ।আমরা ঘুরেছি আন্তরিক প্রকৃতিপ্রেমে
আত্মপ্রসারণের আশায়
কখনও কলকাতা, কখনও বালী,
সুন্দরবন-বান্দরবন, সাজেকের হাওয়ায়।আমরা পালন করেছি গৃহস্থের ভূমিকা।
সংসারসমুদ্রে ডুবে গিয়ে।
হোক না কাকতালীয় বাস্তবতায়
না চিনে, ভিন্ন ঠিকানায়, ভিন্ন সময়ে।4 Comments
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza


শৈশবের বৈরাগ্য থেকে নাগরিক ব্যস্ততা, আর পরিশেষে যাপিত জীবনের স্থিরতায় থিতু হওয়া—আপনার এই কবিতার প্রতিটি স্তবক যেন জীবনের একেকটি সার্থক রূপান্তর।খুবই ঋদ্ধ এবং পরিচ্ছন্ন আপনার জীবনবোধ।