Profile Photo

মামুনুর রশিদOffline

  • “স্ব-খাত সলিল”
    Mamun-অনুভূতির আজন্ম গল্পকার।

    তুমি তো চলে গেলে— সুনিপুণ দক্ষতায় ছিন্ন করে মায়ার জঞ্জাল,
    তোমার নতুন দিগন্তে সহস্র রোদ্দুর, অথচ আমার আকাশে স্থবির মহাকাল।
    যে ছেড়ে যায়, সে তো মুক্তি পায়; তার তো কোনো হারাবার ভয় নেই—
    সে তো কেবল এক ধূসর অতীতকে ঝেড়ে ফেলে নতুন গন্তব্য চিনে নেয়।
    তার যাত্রা সুনিশ্চিত, তার পদক্ষেপে নেই কোনো দ্বিধার ভার,
    সে তো জয়ী, কারণ সে ভেঙেছে আজন্ম লালিত মিথ্যে কারাগার।
    আসল হারানো তো তার— যে নিস্পন্দ দাঁড়িয়ে রয় সেই পুরনো দ্বারে,
    যে এক ধ্বংসস্তূপ আগলে বসে থাকে বিফল পাহারাদারের ঢং-এ।
    স্মৃতির কফিন বয়ে বেড়ানোই যার নিয়তি, সে-ই তো প্রকৃত রিক্ত,
    তার প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে বিষাদ, রক্তিম অশ্রুতে সে সিক্ত।
    সে হারায় তার চেনা পৃথিবী, হারায় নিজের ছায়া ও দর্পণের প্রতিচ্ছবি,
    শূণ্য ঘরের স্তব্ধতায় সে নিজেই আজ এক অভিশপ্ত পাণ্ডুলিপি।
    আশ্চর্য এক বৈপরীত্যে আজ থমকে গেছে চেনা সব সমীকরণ—
    যে ছেড়ে গেল, সে তো বীরের বেশে করল নতুন আলোর অন্বেষণ।
    আর যে থেকে গেল, সে নিজের অন্তরেই আজ এক ব্রাত্য যাযাবর,
    নিজের ভিটেয় দাঁড়িয়েও সে আজ চেনে না তার নিজেরই ঘর।
    হারানো মানে তো কেবল বিচ্ছেদ নয়, হারানো মানে অস্তিত্বের লয়—
    যে রয়ে গেল, তার বেঁচে থাকাই এখন পৃথিবীর শ্রেষ্ঠ পরাজয়!

    4
    2 Comments
    • কবিতাটি দারুণ লিখেছেন বন্ধু… ছেড়ে যাওয়া আর থেকে যাওয়ার এই বিপরীত চিত্রটা ভাবিয়ে তুলল… 💙

Skip to toolbar