-
নিঁখোজ-সংবাদ
অগোছালো খবরের কাগজে, অবিসংবাদীত কোন সংবাদ ।
ঘুম ভেঙ্গে কড়া নাড়বে কোন এক প্রভাতে
নিজেকে নতুন করে নতুন কোন স্বত্তায়
সূচনা হবে নতুন কোন অধ্যায়ের ।
অষ্টদশী ঈশ্বর রূপে,বিধানের ঊর্দ্বে
অষ্পষ্ট অংশীদ্বার্থের অধকারে
হয়তো আবার গর্জে ওঠা কোন কন্ঠে
দিনমণির শিকলে স্বাধীনতার স্বপ্ন নতুন করে, নতুন কোন বিদ্রোহ ।
আজ আমি বিদ্রোহী, আজ আমি আত্মঘাতী
আজ আমি দেশদ্রোহী, আজ আমি দুর্নীতিগ্রস্থ
এটাই আমার উপাধী, তোমাদের কথিত ব্রাক্ষণ সমাজে |
আমি পারিনি কোন মিথ্যেবাদীর মুখোশ আঁকতে
পারিনি আঁকতে পতিতার প্রশববেদনা
পারিনি কোন রাজনীতিবিদের মিথ্যা আশ্বাসের চাটুকথা আঁকতে
তারপরও আমি চিত্রকর ।
আমি বিত্তের নেশায় নিজেকে বিক্রি করি পণ্য বলে
আমি নিজেকে সষ্ট্রা বলি সৃষ্টিশীলতার শিল্পকর্মে ।
অন্ধকারে যখন আমি হেঁটে যাই নিস্তব্ধ শহরের পথ ধরে
তখন আমি স্বপ্নবিলাস, দু’ঠোটের ফাঁকে নিকোটিনের ধোঁয়ায় আমি স্বপ্ন বেঁচি
মুষল বৃষ্টিস্রোতে, আমি যখন বৃষ্টি প্রহরী, দৃষ্টিহীন অবচেতন মনে, তখন আমি হারিয়ে যাবার গল্প বলি
আমি মনুষত্ব্য আঁকব একদিন, বিকলাঙ্গ মনুষত্ব্য, মনুষত্ব্যের নিলামে নিঁখোজ হবে জন্মসনদ…..।1 Comment
Friends
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
তুষার মাহিন
@tusharmahin26
ইভান
@ivan
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
আর্য্য সপ্ত দর্শী
@nandini
JAKIUL ANTO
@jakiulanto
কাজী ম্যাক
@kazimac414gmail-com
ওমর ফারুক আশরাফী
@mdalauddin
Mojib Rsm
@mojibrsm


“তারপরও আমি চিত্রকর”—এই আত্মবিশ্বাসটি নজরুলের সেই ‘বিদ্রোহী’ সত্তার কথা মনে করিয়ে দেয়। আপনি বিত্তের নেশায় নিজেকে পণ্য হিসেবে বিক্রি করার রূঢ় সত্যটিও অকপটে স্বীকার করেছেন।