Profile Photo

আমানত উল্লাহ মানিকOffline

  • mdAmanatullahmanik
  • কবিতা
    বাঙালি চরিত- এক
    আমানত উল্লাহ মানিক

    আমরা সবাই কথা বলি;
    অনর্গল কথা বলি,বলতেই থাকি,
    যা বুঝি তা তো বলিই,বলি তা ও
    যা আমরা বুঝিনা কস্মিনকালেও।

    বুঝিনা মাপ-জোক-নীজের ওজন
    তবুও বলি খাটুক আর না খাটুক,
    কেউ মানুক আর নাইবা মানুক
    আমরা বলি বলতেই থাকি।

    অদ্ভুত জাতি আমরা এক-
    ধার ধারি না সত্য কি মিথ্যা,
    ন্যায় কি অন্যায় করিনা পরোয়া,
    কোনোকিছুর মুরোদ থাক বা না থাক,
    আমাদের আছে এক ভোতা বিবেক
    আর আছে আল্লার দান-চাপা।

    আমাদের অদ্ভুত ঈমানী জোশ-দূর্লভ;
    সত্য মানিনা,বিশ্বাস ও করিনা,
    মিথ্যাকে বানাই সত্য,সত্য কে মিথ্যা,
    আমরা চর্চা করি সর্বত্র গুজব।

    আমরা লড়াকু জাতি এক-
    অস্ত্রসস্ত্র নাইবা থাক বোমা কামান
    কিছু নেই প্রয়োজন,
    আমরাই জিতবো শেষে,কারন
    আল্লায় চাপা দিয়েছে একখান!

    আমরা চাপার জোরে-
    দিনকে রাত,আগুনকে পানি বানাই,
    আমরা বাঙালি জাতি ভাই
    বিশ্ব মাঝে আমাদের কোনো জুড়ি নাই।

    আমানত উল্লাহ মানিক
    রচনাকাল ঃ- ০৭-০৪-২০২৬

    2
    2 Comments
Skip to toolbar