Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • বৈশাখ-বৈসাবী
    এড. সাজেদুল হক টুটুল

    প্রভাতে আসিল কোন রবি
    বঙ্গাব্দ ডাকিছে
    ডাকছে ঢাক, ঢুলি
    রাঙ্গাঁ প্রভাতে, নতুন বঙ্গাঁব্দে
    আজি বাঙ্গালীর মিলন মেলা ।

    বাদশা আকবর পাঠিয়েছে ফর্মান
    খুলো আজি নব হালখাতা
    বাঙ্গাঁলীর চেতনা চিরযুবা, চির জাগরুপ
    শ্বাশত প্রাণে বহে আনন্দ ধারা।

    মাথায় ফুলের টায়রা
    হাতে শাখা, চুড়ি
    নেচে গেয়ে শাহবাগে মঙ্গল শুভা যাত্রী।

    উদিত রবির প্রথম পরশে
    রমনার অভিযাত্রী
    সাদা-লাল বসন
    শাড়ি, ফতোয়া, পাঞ্জাবী
    নাগরিক সৌন্দর্যতা বাড়ে
    আমিও তো বাঙ্গাঁলী ।

    ছায়ানট, সুরের ধারা
    আরো কত সুরের জাদুকরী
    রবি-নজরুল-লালন সুরে
    ভালোবাসায় মেতে থাকি ।

    পান্তা-ইলিশ, ভর্তা-ভাজি
    লাঠি, সাপ, গিলা, বলি
    পুতুল নাচ, দাড়িয়াবান্ধা কত শত খেলা
    বাধঁন ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসে
    চড়িয়া নাগরদোলা।

    ঝড়া পাতা উড়ে
    উড়ে ধূলোবালি
    কখনও আবার দুর্বার, দুর্ধষ
    বহে কাল বৈশাখী ।

    তারো আগে আসিল মহারণ চৈত্র সংক্রান্তি
    বৈসু ,বীযু ,সাংগ্রাই ,জলকেলী
    বৈসাবী পূজার ফুলে ভাসে
    সাঙ্গু , কর্ণফুলী ।

    অন্যায় অত্যাচার বিধ্বংসী
    বহুক কল্যানের জয়ধারা
    গ্লানি মুছে আনন্দে ভেসেযাক
    ভেসে যাক আমাদের বসুন্ধরা।

    3
    2 Comments
    • বৈশাখ আর বৈসাবীকে এক সুতোয় গেঁথে আপনি একটি পূর্ণাঙ্গ উৎসবের মানচিত্র একেছেন। চমৎকার ছন্দ আর গভীর মমতায় লেখা এক একটি পঙ্ক্তি।

      • কবি বাংলা নববর্ষ আর বৈসাবীর এত প্রাণবন্ত চিত্র এঁকেছে যে চোখ বন্ধ করলেই রমনার ভোরের গন্ধ পাওয়া যায়!

Skip to toolbar