-
কবিতা –
পোড়া মন
খাঁচা ছেড়ে যে পাখি যায় চলে যায়,
ফিরে আর সে-তো আসে না,
পোড়া মন কাঁদে শুধু বেদনায়
ভালোবাসা ছাড়া সে-তো বাঁচে না।হৃদয় উজাড় করে দিয়েছিলাম ভালোবাসা,
বিনিময়ে দিয়েছিলে মিথ্যে আশা,
মন ভেঙে চলে যাবে জানা ছিলো না,
পৃথিবীতে প্রেম নেই আছে শুধু ছলনা।চলে যাবে যদি তবে কেন এসেছিলে,
বুকের খাঁচায় কেন বাসা বেধেছিলে!
কি অপরাধে বলো ভেঙে দিলে মন!
ধ্বংস করে দিলে একটা জীবন।।রচনাকাল ঃ- ০৬-১০-২০২৫
4 Comments
Friends
Farid Islam
@faridislam
শরিফু-ল-ইসলাম
@shorifulislam
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
মোহাম্মদ আতিকুল ইসলাম
@mohammadatikulislam
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jakaria Hossain
@jakariahossain
তুষার
@tusar
Adwit Kanti Routh
@adwit
Jaheda Akter Smriti
@jahedaaktersmriti


পোড়া মনের যন্ত্রণা আপনার প্রতিটি শব্দে ফুটে উঠেছে। এই হাহাকার যেন আমাদের চেনা অনেক মানুষেরই গল্প!