Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • Profile picture of Abcde gh.

    Abcde gh.

    1 month, 1 week ago

    হিজল ছায়ার জলসিঁড়িতে

    ছোট ছোট সবুজ পানা
    বাদামি কালচে রঙা
    পুকুর হাওর বিলে
    এক টুকরো স্ফটিক আলো
    হিজল শাখে ছায়ায়
    প্রতিটি দিন আমাদের
    একটা নতুন সকাল
    প্রতিদিন দিন তাদেরও
    বুনোহাঁসেদের একটা নতুন সকাল

    তরু লতার বনের মাচায়
    যে শিশুটি খেলা করে
    গুল্ম লতার ফুলে
    হাঁসের ছানাটিকে কাছে
    ডেকে নেয় শিশুটি
    খেলবে তারা একসাথে

    ব্যস্ত সময় পারাপার
    সাঁতার কাটছে এক
    ঝাঁক বুনোহাঁস আজ
    তার ডানা ঝাপ্টাবে না
    ব্যাথা পায় যদি জলের
    কণার আঘাতে জলফড়িং?
    ছানাটি করেছিলো আবদার
    মা রাখবে তার আবদার
    ঝাঁক বহরে বলেছে সে কথা
    সাঁতার কাটছে এক
    ঝাঁক বুনোহাঁস।

    3
    4 Comments
    • পাতা ঝরার দিনে এর লেখার পর আরকেটা minimalist neo paradox lekhar procesta. জানি না এ লেখাটা আপনাদের কাছে কেমন লাগবে 🙂

    • ‘হিজল ছায়ার জলসিঁড়ি’—নামকরণেই এক ধরণের মায়াবী আকর্ষণ আছে। প্রতিটি পঙক্তি যেন এক একটি জলরঙের ছবি। চমৎকার লিখেছেন!

    • হিজল গাছের ছায়ায়
      এক নির্মল সকালের ছবি

    • সরলতা আর মায়াভরা চিত্রকল্প…🤍

Skip to toolbar