Profile Photo

Salauddin mridha sohelOffline

  • sohelmridha
  • Profile picture of Salauddin mridha sohel

    Salauddin mridha sohel

    1 month, 1 week ago

    অন্ধকারের নিমন্ত্রণ

    আকাশ ভেঙ্গে পরবে আজ পৃথিবী থেকে অন্য কোন গ্রহে,
    নিঃসঙ্গ অপেক্ষা, অন্তনিহিত এক অলিখিত অন্ধকারে ।
    তেপান্তরের শেষ বিকেলটায় আলো জ্বেলেছে নিশি দেবতা…..
    অসীম শূন্যতায় আজ হারিয়ে যাবার নেশা নিজেকে মুক্ত করে
    আহা মৃত্যু…ভয়ংকর শীতল এক পথ….
    উধ্বমহাশিরার শেষ রক্তটুকু হয়ত হারিয়ে যাবে ধমনীর পথে,
    হয়ত কপাটিকাগুলো হবে মৃতপ্রায় মহাধমনীর শেষকৃত্যে ।
    তারপর….তারপর……অন্ধ অহংকারে হারিয়ে যাবে সাদা কালো রঙে ,
    শেষটায় হালকা নীল…..তারপর….শূন্য…অসীম…….
    তারপর… তারপর নিখোঁজ হবে দীর্ঘশ্বাস,
    আগন্তক হবে হৃদপিন্ডের বায়ুকুঠুরীতে
    অদৃশ্য ইতিহাস, অদেখা গন্তব্যে…
    পথহীন কোন দ্বীগবিজয়ীর বেশে..
    সে আজ বড়ো ক্লান্ত, একা…………..
    জীবিত জীবনের রহস্যভেদে
    সে চলেছে দিগন্তের অস্তগামী রথে
    যেখানে সন্ধ্যা বির্সজন হয়েছে বহুদিন আগে
    যেখানে রাত্রি বিলীন হয়েছে প্রভাতের নিমন্ত্রণে…..
    ……………………………………………………………………………….
    ……………………………………………………………………………….
    তারপর, তারপর শূন্য হাতে একমুঠো নিঃশ্বাসের দামে প্রেমের বেচাকেনা চলে……।

Skip to toolbar