-
রক্তলীলা
– শ. ম. ওয়াহিদুজ্জামানমানুষ নাম,মান হুস নাই আজি
বেহুস-বেদিশা আমজনতা ছুটছে সারাবেলা
খুন,বাংলাদেশে রক্তের খেলা
গণতন্ত্র,নীরবে দেখছে রক্তলীলা।বিচার,উৎফুল্ল প্রহসন সারাবেলা
ভঙ্গুর ন্যায়-নীতি,দুর্নীতির জয়ধ্বনি
অট্টহাসিতে মত্ত কূপমন্ডুক-দূর্জন
অসহায় মরে,চলছে দলাদলি-হানাহানি।বাংলাদেশের বুকে স্বাধীন পতাকা
আজি পরাধীনতায় মলিন হতে চায়
কি সেই পরাধীনতা?তার নাম-
জুলুম,হত্যা,দুর্নীতি,ঘুষ।চলছে অবলীলায়।পুলিশি নির্যাতন।শিশু হত্যা-কত জুলুম
আমার বাংলাদেশে সহস্র মাতার আহাজারি
রোজ দেখি।আঁখিজল মুছি-পরিত্রাণ নাই
(তবে)শোষকেরা হুশিয়ার।আমজনতা সইবে না আর বাড়াবাড়ি।1 Comment
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

বিচারের নামে প্রহসন,
শোষণে কাঁদে এ মন,
জাগুক এবার জনগণ।