Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 3 weeks ago

    অপেক্ষা ও প্রাপ্তি

    তোমার চোখের রোদে আজও আমি ভোরের আলো খুঁজি,
    কাছে না এসেই দূর থেকে রোজ প্রেমের মানে বুঝি।
    হয়তো তোমার পথ চাওয়াতেই লুকিয়ে আছে সুখ,
    স্মৃতির পাতায় অম্লান রবে তোমার চেনা মুখ।
    হয়তো কোনো এক হেমন্ত শেষে ফুরাবে সব দায়,
    সেই পুরোনো বেঞ্চে হাতে রাখব হাত— শেষ বিকেলের ছায়।
    সেদিন নাহয় বকুল তলায় হারাবো না আর কেউ,
    শান্ত মনে আছড়ে পড়বে ভালোবাসার ঢেউ।

Skip to toolbar