Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • আমি চাইলেও পারি না
    স্পর্শ করতে তার ঠোঁট
    অনুভব করতে পারি না
    তার উষ্ণ নিশ্বাস।
    আমার হাত অবাধ্য হতে পারে না
    তার এলোমেলো চুলে
    এই দুচোখ পুড়ে যায়
    তার ভালোবাসায় আদ্র হাসির জন্য
    পারি না তার হাত ধরে
    লোকালয়ে হারিয়ে যেতে
    অথচ আমরা কতই না কাছে মনে মনে
    দুই প্রান্তে থাকা আমাদের
    এই বিশাল দূরত্ব আর
    না পাওয়ার আক্ষেপ
    ভারি বর্ষা হয়ে
    কখনো কখনো তার চোখে
    বৃষ্টি হয়ে নামে।

Skip to toolbar