Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • জীবনানন্দের কবিতা বনলতা সেন এই কবিতা পড়ার সময়ও রূপকথা তোমার রূপের মাধুর্যের কথা আমার মনে পড়ে |
    যখন বেশি মনে পড়ে তখন আমি আবার এই কবিতাটা পড়ি রূপকথা তুমি বনলতা সেন না হলেও
    বনলতা সেন কবিতার মত চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে হারায়েছে দিশা |

    আমি সেই নাবিক এর মত অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে হারায়েছে দিশা |
    সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
    পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

    রূপকথা আমারে তো জিগাতে পারতে বনলতা সেন কবিতার মত এতদিন কোথায় ছিলেন কিন্তু তুমি তো বনলতা সেন না তুমি তো রূপকথাই যার ওপরে কারো তুলনা হয় না|
    বৃক্ষের সাথে আমার মানব-অবতারের সম্পর্ক গভীর যেমন শিকড় মাটির গভীরে যায়, তেমনি নিমগাছ আমায় টানে তার গভীরতায়, অযত্নের কোমল হাওয়ায়।

    শূন্যতা শূন্যতা !
    নিঃসঙ্গতা একাকীত্ব !
    অসহায়ত্ব অনাহারি !

    দুর্ভিক্ষের মতো অবস্থা সৃষ্টি করে পৃথিবী যেমন ঘুরতে থাকে তেমনি শূন্যের কোন শূন্যস্থান পূরণ হয় না |
    জীবনটা কেমন যেন এই নিত্যনৈমিত্তিক ভাবে জলাতঙ্কর রোগের মত চুপসে দেয় জলাতঙ্ক রোগ যেমন আহার কেড়ে নেয়
    তৃষ্ণা নিবারনের পানি কেড়ে নেয় বেচে থাকার জন্যই
    তো আহার ,পানি |

    তেমনি তুমি তো আমার পুরো মনটাই কেড়ে নিলে, তোমার থেকে আমার দুদন্ড ও মন উঠে না সেই জলাতঙ্ক রোগের কষ্ট আমি সহ্য করতে পারি।
    হিয়া কান্দে আমার জলোচ্ছ্বাস বয়ে চলে পূর্ণিমা দেখিনা দেখি শুধু অমাবস্যা বসন্ত দেখিনা দেখি শুধু শ্বাসকষ্ট |

    বিষক্রিয়া ঘটে তবু এই বিষক্রিয়ার মধ্যেও আমি ভালোবাসি, কারণ তুমি বিষকে অমৃত বানিয়ে দিতে জানো।
    নেশা কাটে না তোমাকে ঘিরে কামনার !
    তোমার ভাবনায় জেগে ওঠে বনলতা সেনের চোখে দেখা সেই দারুচিনি-দ্বীপের সবুজ ঘাস।
    তুমি যদি বনলতা না হও, তবু তুমি তার চেয়েও বেশি— কারণ নেশার শেষ নেই, কারণ তোমারই অভিপ্রায় ভাবনায় জেগে ওঠে বনলতা সেনের চোখে দেখা সেই দারুচিনি-দ্বীপের সবুজ ঘাস।

    —জলাতঙ্কের ভেতর হারানো,দারুচিনি-ঘ্রাণ

    — বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে |
    কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি

    4
    4 Comments
Skip to toolbar