Profile Photo

রানা আহাম্মেদ (নীল)Offline

  • Rana-Fiverr
  • ____প্রিয় কৃষ্ণচূড়া
    ____ রানা আহাম্মেদ (নীল)
    ০৫/০৫/২০২৫—-
    ——————————————-
    তুমি এসেছিলে বসন্তের আগমনে,
    কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে দিলে আকাশটাকেও —
    কিন্তু কে জানত, সেই রঙ
    আমার হৃদয়ে র’ক্তক্ষ’রণের প্রতিচ্ছবি হয়ে থাকবে চির’কাল?

    তুমি ভালোবাসা বোঝালে আ’গুনে লাল রঙে,
    আর আমি ভেবেছিলাম, সেটা ছিল ভালোবাসার দীপ্তি—
    অথচ সেটা ছিল ছ’দ্মবে’শী বিদায়ের শি’খা।
    যে দিন তুমি গেলে, কৃষ্ণচূড়া ফোটে ঠিকই,
    কিন্তু আমার ভেতর একেকটা পাপড়ি ঝরে পড়ে অ’ভিশা’পের মতো।

    তুমি চলে যাওয়ার পরও, প্রতিটা গ্রীষ্মে
    গাছটা ফুল ফোটায় ঠিক আগের মতোই-
    শুধু আমি আর আগের মতো নই।
    আমি সেই পা’থরের নিচে চা’পা পড়া ভালোবাসা,
    যেটা আর কখনো আলো দেখবে না।

    কেউ বলে না, কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্য নয়-
    ওর রঙে আছে আ’গুন, আছে পু’ড়ে যাওয়া হৃদের গল্প।
    আর আমার হৃদয়?
    ওটা এখন ক্যানভাস –
    তুমি যা চেয়েছিলে, তাই এঁকে রেখে গেছো-
    লাল, র’ক্তিম, চি’রন্তন ক্ষ’ত।

    2
    1 Comment
    • ‘পাথরের নিচে চাপা পড়া ভালোবাসা’র হাহাকার সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

Skip to toolbar