Profile Photo

Abontika-AfiaOffline

  • Abontika-Afia
  • Profile picture of Abontika-Afia

    Abontika-Afia

    1 month, 2 weeks ago

    আমার সারাদিনের বেস্ট মুহূর্ত হলো যে সময়টুকু আমি তোমার সাথে কাটাই।
    যে সময় টুকু তুমি পাশে থাকো কিংবা দূর থেকে হলেও আমার সঙ্গে থাকো।
    তোমার কথা শুনি, কিংবা ধিরো নিঃশ্বাস, অথবা আঙুলে আঙুল স্পর্শ।
    এই সময়টুকুই আমার সবচেয়ে দামি – সবচেয়ে প্রিয়।
    আজকাল লোভের শীর্ষে থাকে তোমার হাসির শব্দ, তোমার হাসিমাখা মুখটা।
    তোমার ওই হাসিটুকুই আমার পুঁজি, আমার রোজগার। দিন শেষে আমার সঞ্চয়।

    ওই হাসাইটুকুই আমার দিন মুখরিত করে, প্রাণবন্ত করে আবার গোমরা হলে দিনটা বিগড়ে দেয়।
    তুমি সেই মানুষ যার জন্য আমার ঘরের ফেরার তাড়াহুড়ো।
    আমি ঘরে ফিরতে চাই কিংবা ফিরে আসি।
    আজকাল বাহিরে আমার সময় কাটে না – বন্ধুদের আড্ডা আমার আর জমে না।
    মনটা বাড়িতে পরে থাকে – তোমার কাছে ফিরব বলে, তোমায় দেখব বলে।
    তোমার কথা শুনবো বলে – কত কথা বলবো বলে।
    এই নির্দয় কঠিন পৃথিবীতে তোমায় আজকাল আমার আশ্রয় মনে হয়।
    উষ্ণ মনে হয় – সমস্ত শীতল অনুভূতির মাঝে।
    কংক্রিট আর শক্ত দেয়াল আর ধূসর মেঘের মাঝে তুমি আমার একমাত্র কোমলতা, রংধনুর সমস্ত রং।

    মাথার উপর ছাদ কিংবা চার দেয়ালের ঘর নয় – বরং তুমি।
    একমাত্র মানুষ , একমাত্র পিছুটান – যার জন্য আমি ঘরে ফিরি।
    এই কংক্রিটের বাড়িটাকে নয় – বরং তোমাকেই আমার আপন , আমার বাড়ি মনে হয়।

    #abontika_afia

    2
    2 Comments
    • ঠিক যেন মনের কথাগুলো লিখে দিলেন। দিনশেষে ঘর মানে তো আসবাব নয়, প্রিয় কোনো মানুষই।

    • কোমল ভালোবাসার স্বীকারোক্তি….🤍

Skip to toolbar