Profile Photo

ইমরাউল কায়েসOffline

  • imraulkayes94k30
  • Profile picture of ইমরাউল কায়েস

    ইমরাউল কায়েস

    1 month, 1 week ago

    ইয়া আসহাবুল হক্ব, আপনারে সেলাম

    কহরের কন্দরে কন্দরে বেদিশা হইবেন না
    আখিরুল উম্মাহর এই মিসকিনেরা,
    এমন বন্দোবস্ত করবো- য্যান নিডর জওয়ানের ফৌজ
    গুলাবের গুলদাস্তা শিরে চাপায়া
    কুচকাওয়াজে মেসমার কইরা দিবো তেল আবিবের ভোজ
    আর দিবো সেলামালকি
    সেরেফ আপনাগোরে, ইয়া আসহাবে শাম!
    বেদিশা হইবেন না বর্মি জুলুমে, এই মিসকিনের দল
    এমনই হেকমতি খাটাইবো
    দরিয়া-জঙ্গল পারায়া
    সরহদি কুত্তা, টর্চলাইটের জুলুম এড়ায়া, বহুত জঙ্গের খোয়াব নিয়া
    আর্মার্ড কাফেলা আইসা খাড়াইবো
    হালুয়া-রুটি বোঝাই কইরা
    কেবল আপনাগোর দুয়ারে, ইয়া আসহাবে আরাকান!
    জুলমতি রাহে বিজলির আওয়াজে ডর খাইবেন না,
    এই মিসকিনের দল এমন চাল দিবো-
    এফ-১৫ আর ব্ল্যাকহকের পাল
    ঝলসাইন্না কুত্তার লাহান খ্যাঁকাইবো
    ডর খায়েন না, এই মিসকিনের দল এমন পেজগি মারবো
    আসমানথে উল্কার লাহান, জালেমের খোয়াব
    বারিশ হয়া নামবো আপনার দহলিজে
    ইয়া আসহাবে সুদান।
    দেহশাতের দুয়ারে সেজদা কইরেন না… এই মিসকিনের দল
    এমন জিগির তুলবো
    নয়া জামানার কোনও মজনু শাহর হুকুমে বারদরিয়াতে ডাকবো
    জঙ্গি জাহাজের বহর আর সামনের কুনো গাজওয়ায়
    খোদায়ী আশেকের হাতে শিকস্তি হইবো প্যাট হেগসেথ, ইয়া আহলুল নজদ!

    জুলুমের হগল প্যাঁচ, জাইনেন মিয়াবাই, মেসমার হয় যাইবো-
    এই মিসকিনের দল এমন ঘিরিঙ্গি লাগাইবো,
    খোদার ক্বাসিদায় মগ্ন কোনও বুরবাকের কুড়ালের ডরে
    থরথর কাঁপবো গ্রিন বেরেটের দল
    সারা বছর সরহদে হইবো চড়ুইভাতি,
    ত্বাক্বওয়ার তোপে তারাজ্বলা আসমান হইবো খানখান-
    রুহানি ইশকের মুকাবিলা ছাড়া সব বাতিল হয়া যাইবো,
    ইয়া আসহাবে তুর্কিস্তান।
    জালেমের পান্নালাল নজরের সামনে না হইবেন নত,
    এই মিসকিনের দল এমন কারিশমা দেখাইবো, ডলারের দাদাগিরি ছুইটা
    বাইড়া যাইবো সাদকায়ে জারিয়ার নেশা
    এই মিসকিনের দল এমন ঘুঁটু লাগাইবো, গীবতের বদলে,
    পাশের বাসার ভাবিরা ইল্লাল্লাহ জিকিরে মাতবো-
    সেই সুরে নজর নামায়া চইলা যাইবো ইবলিশি বেজন্মার দল।
    দিলে হিম্মত রাখেন,
    এই মিসকিনের দল এমনই কাম করবো-
    সফেদ কাফনের মিছিল ভাইঙ্গা, আবাবিলের ঝাঁকের লাহান
    আবু উবায়দার দল ঢুইকা পড়বো দারুন নদওয়ায়,
    সিনা চিতায়া দ্যান হুংকার, এই মিসকিনের দল এমন চালাকি খাটাইবো
    দেনাদারের দল দিলখোশ হয়া করবো দান
    ফকিরের পকেটে নাচবো আশরফি-দিনার।
    লা তাহযান, লা তাহযান
    লা তাহযান,
    বাহারি, আসমানি আর সিপাইয়ের ফৌজ
    সেরেফ আপনাগোরে ঘিরা, আসমান-ফাটানি সুরে
    হরওয়াক্ত আপনাগোরেই সেলাম করবো,
    ইয়া আসহাবুল হক্ব!

    (শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’ কবিতা নিয়ে কিঞ্চিত ওয়ার্ড-ফ্লেক্সিং করলাম)

    4
    6 Comments
Skip to toolbar