-
আজকাল আমি কথা হজম করতে শিখে গেছি। নাহ্ আজকাল আর বদহজম হয় না। যখন খুব বিদ্ধস্ত থাকি, অসহায় লাগে, ভেতরটা হাসফাঁস করে, নিশ্বাস আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। না, এখন আর ওই সময় গুলোতে পাগলের মতো মানুষ খুঁজি না। অথবা খুঁজতে ইচ্ছে করলেও এড়িয়ে যাই। ভুলবশত কাউকে বলতে গেলেও বলা হয়ে ওঠে না।
যখন ভেতরে ভাংচুর হয়, খুব ইচ্ছে করে কাউকে বলতে – ” আমায় একটু সময় দেবে? বেশি না একবার – এক মিনিটের জন্য জড়িয়ে ধরবে? ভাঙ্গা অংশ গুলো চিৎকার করে বলতে চায় কেউ কি আছো কোথাও? আমায় একটু গুছিয়ে দেবে।
আজকাল আর ভালোবাসা চাই না। একটু শান্তি চাই আর আশ্রয়। যখন তখন যেখান থেকে কেউ আমায় ছুঁড়ে ফেলবে না।
কিন্তু বলা হয় না, এই মুহূর্ত গুলো এখন একাই কাটিয়ে দেই। হয়তো আকাশ দেখে কিংবা অন্ধকার বিলাসে।
আজকাল আমার সঙ্গী খোলা আকাশ, পানি , কুকুর বিড়াল। ওদের সাথেই কথা বলি। নিজেকে ভাঙ্গি , নিজেকে গড়ি – সবটাই ওদের সামনে।
আজকাল মানুষের অভাব নিজেই পূরণ করতে শিখে গেছি।
প্রচণ্ড একা থাকতেই ভালোবাসা মানুষটাও এক সময় মানুষের অভাবে মানসিক রোগী হয়ে যায়। ভরপুর পৃথিবীতে দুর্ভিক্ষে ভোগে।
হ্যাঁ, আমিও ভুগি। তবু মানুষ খুঁজতে ইচ্ছে হয় না। নিজেকে বোঝাই দূরে থাকাই ভালো। মস্তিষ্কের জন্য মানুষ একটু বেশীই হানিকারক।মন খারাপ কে মানুষ আজকাল দুর্বলতা ভাবে, করুণা করে অথবা অবহেলা। কিন্তু আমার তো ভিক্ষা বা করুণা চাই না। আজকাল আর মানুষ চাই না। মানুষের অভাব হজম করতে আমিও শিখে গেছি।
আজকাল একাকিত্ব আমায় গ্রাস করে না। বরং সঙ্গ দেয়। অন্ধকার এখন ভয় লাগে না – আঁধার এখন আমার ভীষন প্রিয়। আকাশ আর পানির সাথে কথা বলে এখন আর বিরক্ত হই না। শান্তি খুঁজে পাই। নিজেকে মানাতে, নিজেকে বোঝাতে, একা থাকতে এখন আমিও শিখে গেছি।
লেখা :- ২০২৩ সাল
3 Comments
Friends
Ismail Mahmud
@ismailmahmud
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jibon
FAHIM REJA
@fahimreja
খালেদা আক্তার
@khaledaakhter
নুসরাত শাইরিন কন্ঠি
@rafinrahnin
মোঃ মাজহারুল ইসলাম
@majharulislam1842003gmail-com
সেলিনা বিনতে কারীম
@selina15
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen


নিজেকেই নিজে গোছানো……🤍