Profile Photo

Asif RahmanOffline

  • asifaaron62
  • Profile picture of Asif Rahman

    Asif Rahman

    • 6 months ago

    টাকা প্রায় সবকিছুই কিনতে পারে,
    কিন্তু স্বাস্থ্য অথবা মানুষের জীবন কিনতে পারে? 🫀

    মানুষ প্রায়ই বলে, ‘টাকা থাকলে সব সম্ভব।’
    আজকের পৃথিবী দেখলে কথাটা অনেকটাই সত্যি মনে হয়। টাকা দিয়ে বিলাসিতা, প্রভাব, ক্ষমতা, এমনকি মিথ্যা সম্মানও কেনা যায়… xD

    এমন একটা সমাজে আমরা বাস করি, যেখানে অনেক সময় নিয়মের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে যায়।
    ২,০০০ টাকা ঘুষ দিলেই কাগজ ছুঁড়ে ফেলা কঠোর অফিসার ম্যাডামের সিগনেচার হঠাৎই দ্রুত হয়ে যায়।
    আর মাত্র ১০০ টাকায় আপনার অনুমতি ছাড়াই বের করা যায় আপনার ভেরিফাইড আইডি তথ্য!
    সাইবার ক্যাফেতে ১০০ টাকা দিলে, ২০ টাকা থাকে ওদের কাছে, বাকি ৮০ টাকা যায় নির্বাচন অফিসের ভিতরের লোকের পকেটে।

    তারপর?

    ৯০ দিনের কাজ ৭ দিনে।
    কিংবা ২৪ ঘণ্টাতেও সম্ভব…
    যদি আপনি অফিসিয়াল ফি-র ১৫ গুণ বেশি দিতে রাজি থাকেন আর কি!
    এটা সেবা না।
    এটা সিস্টেমের নামে প্রকাশ্য দুর্নীতি। 🏷️

    মাঝে মাঝে মনে হয়, সবকিছুরই যেন একটা দাম নির্ধারণ করা আছে।

    কিন্তু এত কিছুর পরও দুইটা জিনিস আছে, যেগুলো টাকা দিয়ে সত্যিকার অর্থে কেনা যায় না…
    সাস্থ্য আর জীবন। 🖤🗣️

    প্রথমে আমি ভাবতাম শুধু জীবনই অপরিবর্তনীয়। পরে বুঝলাম, স্বাস্থ্যও একই জায়গায় পড়ে। কারণ স্বাস্থ্য ছাড়া জীবনের মূল্যই বা কতটুকু?

    একজন মানুষের গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, পরিচিতি থাকতে পারে কিন্তু শরীর যখন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, তখন এসবের অনেক কিছুই অর্থহীন হয়ে যায়।

    টাকা চিকিৎসা কিনতে পারে, কিন্তু সুস্থতা নিশ্চিত করতে পারে না।

    ডাক্তাররা দক্ষ, বিজ্ঞান অনেক দূর এগিয়েছে কিন্তু তারপরও কিছু সীমাবদ্ধতা আছে। আধুনিক চিকিৎসা রোগ কমাতে পারে, ব্যথা সামলাতে পারে, অস্ত্রোপচার করতে পারে, জীবন কিছুটা দীর্ঘ করতে পারে,
    কিন্তু প্রতিটি মানুষকে নিখুঁত বানিয়ে দিতে পারে না। 📉

    শেষ স্টেজের ক্যান্সারে থাকা একজন মানুষকে টাকা বাঁচানোর গ্যারান্টি দিতে পারে না। পৃথিবীতে এখনও এমন রোগ আছে, যেগুলোর সম্পূর্ণ সমাধান মানুষ খুঁজে পায়নি। আর মৃত্যু? শত বছরের বৈজ্ঞানিক উন্নতির পরও মৃত্যু এখনও অপরিবর্তনীয় বাস্তবতা। এখন ভবিষ্যতে আপনারা এমন বাজে রোগের ওষুধ বানাতে পারলেও, ইতিমধ্যে মারা যাওয়া ব্যক্তিটিকে কিভাবে আবার পুনরায় জীবিত করবেন বলেন? অথচ লোকটা কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণেই মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছিল, টাকার অভাব তার ছিল না, কিন্তু সে ছিল খোদার ইচ্ছের কাছে নিরুপায়। :’)

    মানুষ মানুষের তৈরি সিস্টেমকে প্রভাবিত করতে পারে, কিন্তু আল্লাহর তৈরি স্বাভাবিক নিয়মকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। ⛓️‍💥

    অনেক সময় মানুষ সাময়িক ক্ষমতাকেই চূড়ান্ত শক্তি ভেবে বসে। অথচ একটা সময় আসে, যখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও হাসপাতালের বেডে অন্য সবার মতো অসহায় হয়ে যায়। 😓

    (১) রোগ ব্যাংক ব্যালেন্স দেখে না।
    (২) হাসপাতালের বেড স্ট্যাটাস দেখে না।
    (৩) মৃত্যু কারও সাথে দর কষাকষি করে না।

    আমরা এমন এক দুনিয়ায় বাস করি, যেখানে মানুষ টাকা অর্জনের পিছনে ছুটতে ছুটতে ভুলে যায় শান্তিতে শ্বাস নিতে পারা, ব্যথাহীন ঘুম, স্বাভাবিকভাবে হাঁটতে পারা অথবা সুস্থ শরীরে সকালে ঘুম থেকে ওঠা।
    এগুলোও বিশাল নিয়ামত। 🪙

    স্বাস্থ্য আর জীবন একে অপরের পরিপূরক।
    একবার সত্যিকার অর্থে হারিয়ে গেলে,
    টাকা দিয়ে আর ফিরিয়ে আনা যায় না। 🫀

    4
    4 Comments
Afraid of death, more afraid of not trying.. Do something today that your future self will thank you for..
Whatever happens, take responsibility

- Asif Rahman

Skip to toolbar