-
স্নিগ্ধতম অনুভূতির পরশ পেলে মানুষ ধন্য হয় ,এবং সে অনুভূতিকে ধারণ করে জীবনের কঠিন মুহূর্তকেও আলিঙ্গন করে ,করতে পারে,অনুভূতির এ স্নিগ্ধতা জীবনকে মোহময় করে তুলে, তখন জীবনের চিত্র ভিন্ন হয়, জীবন হয় সুখের আবেশে ভরা , এমন একটি অনুভূতির জন্য মানুষ হাজার বছর অপেক্ষা করে, করতে পারে, এবং এমন একটি অনুভূতি হারিয়ে যাওয়ার পর জীবনে দুখের বন্যা নেমে আসে,
জীবনের ব্যস্ততম মুহূর্তগুলো কাটাতে কাটাতে হঠাৎ মনে পড়ে গেল অনুভূতির সে পরশ কিভাবে জীবনকে সাজিয়ে তুলতো , কিভাবে জীবনের চিত্রবিচিত্র রং চোখের সামনে ভেসে উঠতো মুর্ত হয়ে।
জীবনে আবার আসুক শুদ্ধতম অনুভূতি সেই ক্ষীণ ধারা ,জীবন ধন্য হোক শুদ্ধতার প্লাবনে।
নুরের নিয়ন বাতি জ্বলুক জীবন উঠোনে।
হৃদয়ের মেহরাবে ধ্বনিত হোক পবিত্র সে আজান।
মুখরিত হোক পবিত্র আত্মার উপস্থিতিতে হৃদয়ের উঠোন,,, এই কামনা।3 Comments
Friends
Sharmin
@sharmin1
এমএম রহমান
@mashiurrahman
মোঃ ফাইজুল ইসলাম
@faijulislam
জাহিদুল ইসলাম
@jahidnotes
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Jack Sparrow
@jack
ahsan habib
@habib083015
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan



গভীর আকাঙ্ক্ষার কথা….🤍