-
তুমি চাইলে
তোমার জন্য বাসের পছন্দের সিটটা ছেড়ে দিতে পারি।
আমি চাই, তুমি দেখো
যা যা আমার দেখার কথা ছিল।
আমি শুধু দেখব তোমার মুখচ্ছবি,
তাতে কী কী অনুভব ফুটে ওঠে।বাসের সব হৈ-হুল্লোড় এড়িয়ে
আমি মাথা রাখব তোমার কোলেতে,শান্তিতে।
কতকাল যে আমি নিদ্রাহীন,
তা জানান দিতে ঘুমিয়ে পড়ব এমন শোরগোলের মধ্যেও
যা দেখে অবাক হবে তুমি।তবে জেনে নিও
কতকাল আমি এমন এক ঘুমের খোঁজে ছিলাম,
কতকাল করেছি ছটফট।
আমার কুঞ্চিত কুন্তলের মতো
এই আঁকাবাঁকা জটিল জীবন,
সবটুকু জট খুলে লুটিয়ে পড়তে চেয়েছে তোমার কাছে।
এই চিরচেনা “মা-মা” সুভাস ছাড়া,
আজীবন আমার চোখে কোনোদিন ঘুম নামেনি।ইফতিশা খানম।
9 Comments
Friends
ahsan habib
@habib083015
শিপন সরকার
@shepon
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Shafi Hoque
@shafi-hoque
Bulbul-Ahsan
@bulbul-ahsan
আফরিন আক্তার
@afrin
রিফায়াত নিগার
@refayat-nigar
Iftekhar Alam Tanim
@iftekhartanim
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas


খুবই স্নিগ্ধ আর গভীর!